বন্দুকের ট্রিগারে সব সময় আঙুল রাখা আছে: ইসরাইলকে হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i115738-বন্দুকের_ট্রিগারে_সব_সময়_আঙুল_রাখা_আছে_ইসরাইলকে_হামাস
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামীরা সব সময় প্রস্তুত রয়েছে এবং দখলদারদের দিকে তাক করা বন্দুকের ট্রিগারে তাদের আঙুল রাখা আছে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
নভেম্বর ১১, ২০২২ ১৯:২৮ Asia/Dhaka
  • বন্দুকের ট্রিগারে সব সময় আঙুল রাখা আছে: ইসরাইলকে হামাস

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামীরা সব সময় প্রস্তুত রয়েছে এবং দখলদারদের দিকে তাক করা বন্দুকের ট্রিগারে তাদের আঙুল রাখা আছে।

সংগঠনটি ইসরাইলের বিরুদ্ধে ২০১৮ সালের একটি সফল অভিযানের বার্ষিকী উপলক্ষে আজ এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দিয়েছে।

হামাসের বিবৃতিতে আরও বলা হয়েছে, তারা ফিলিস্তিনি জাতির অধিকার এবং মুসলিম ও খ্রিস্টানদের পবিত্র নিদর্শনগুলো বিশেষকরে বায়তুল মুকাদ্দাস মসজিদ রক্ষায় সব সময় প্রস্তুত রয়েছে।

হামাস আরও বলেছে, দখলদারদের বিরুদ্ধে ঐক্য জোরদারের পাশাপাশি প্রতিরোধ সংগ্রাম অব্যাহত রাখার মাধ্যমেই কেবল দখলদারদের মোকাবেলা করা সম্ভব। ফিলিস্তিনকে মুক্ত করে স্বাধীন রাষ্ট্র গঠন না করা পর্যন্ত প্রতিরোধ সংগ্রাম অব্যাহত থাকবে বলে হামাসের বিবৃতিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

ইহুদিবাদীরা ফিলিস্তিনিদের বাড়িঘর দখল করে ইসরাইল নামের অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত অসংখ্য ফিলিস্তিনিকে হত্যা করেছে। এখনও এই প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ইহুদিবাদীদের দখলদারি ও হত্যা-নির্যাতনের বিরুদ্ধে শক্ত হাতে প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাচ্ছে হামাসসহ ফিলিস্তিনি সংগঠনগুলো।#

পার্সটুডে/এসএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।