ফিলিস্তিনিদের ভোগান্তির জন্য ইসরাইল দায়ী: জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/west_asia-i11941-ফিলিস্তিনিদের_ভোগান্তির_জন্য_ইসরাইল_দায়ী_জাতিসংঘ
জাতিসংঘ একটি প্রতিবেদনে জানিয়েছে, ফিলিস্তিনিদের মানবিক দুর্দশার প্রাথমিক কারণ হচ্ছে ইহুদিবাদী ইসরাইলের মাধ্যমে জর্দান নদীর পশ্চিম তীর জবর দখল এবং গাজা অবরুদ্ধ করে রাখা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৩, ২০১৬ ১৩:০৬ Asia/Dhaka
  • ফিলিস্তিনিদের ভোগান্তির জন্য ইসরাইল দায়ী: জাতিসংঘ

জাতিসংঘ একটি প্রতিবেদনে জানিয়েছে, ফিলিস্তিনিদের মানবিক দুর্দশার প্রাথমিক কারণ হচ্ছে ইহুদিবাদী ইসরাইলের মাধ্যমে জর্দান নদীর পশ্চিম তীর জবর দখল এবং গাজা অবরুদ্ধ করে রাখা।

ফিলিস্তিনে মানবাধিকার পরিস্থিতি বিষয়ে জাতিসংঘের একটি সংস্থা বার্ষিক এক প্রতিবেদনে জানিয়েছে, ফিলিস্তিনিদের ভোগান্তির জন্য ইসরাইলই প্রধান দায়ী।এরপর প্রতিবেদনে অবরুদ্ধ গাজা উপত্যকায় মিশরের ভূমিকাকে ফিলিস্তিনিদের ভোগান্তির দ্বিতীয় কারণ হিসেবে তুলে ধরা হয়েছে। জাতিসংঘ এ নিয়ে পঞ্চম বারের মতো এই ধরণের প্রতিবেদন প্রকাশ করল।

সংস্থাটি জানিয়েছে, ইসরাইল দীর্ঘ সময় ধরে ফিলিস্তিনিদের ভূখণ্ড জবর দখল করে রাখার পাশাপাশি অধিকৃত ভূখণ্ডে সহিংসতার ফলে সেখানে মানবিক পরিস্তিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে।

অবরুদ্ধ গাজার অধিবাসীরা সবচেয়ে বেশী ভোগান্তির স্বীকার হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়া, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ২০১৪ সালে চালানো ইসরাইলি সেনাদের কঠোর দমনপীড়ন এবং ১৮ লাখ গাজা অধিবাসীদেরকে গত আট বছর ধরে অবরুদ্ধ করে রাখার ফলে ফিলিস্তিনিদের পরিস্থিতি খারাপ হয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনিদের পরিস্থিতি বিষয়ে ২০০৫ সাল থেকে প্রতিবেদন প্রকাশ শুরুর পর ২০১৫ সালে ইসরাইলি সেনাদের হামলায় সবচেয়ে বেশি সংখ্যক ফিলিস্তিনি নিহত এবং আহত হয়েছে। অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে ইসরাইলের অবৈধ বসতিস্থাপন এবং বসতিস্থাপনকারীদের মাধ্যমে ফিলিস্তিনিদের ওপর হামলা বিষয়টিও জাতিসংঘ তার প্রতিবেদনে তুলে ধরেছে।#

 

পার্সডুটে/বাবুল আখতার/১৩