গাড়ি বোমা হামলায় জর্দানের ৪ সেনাসহ নিহত ৬
https://parstoday.ir/bn/news/west_asia-i12601-গাড়ি_বোমা_হামলায়_জর্দানের_৪_সেনাসহ_নিহত_৬
সিরিয়া সীমান্তের কাছে গাড়ি বোমা বিস্ফোরণে জর্দানের ৪ সেনা, এক পুলিশ কর্মকর্তা এবং বেসামরিক প্রতিরক্ষা বিভাগের ১ কর্মকর্তা নিহত হয়েছে। আজ স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটায় এ বিস্ফোরণ ঘটেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২১, ২০১৬ ০৮:২৪ Asia/Dhaka
  • গাড়ি বোমা হামলায় জর্দানের ৪ সেনাসহ নিহত ৬

সিরিয়া সীমান্তের কাছে গাড়ি বোমা বিস্ফোরণে জর্দানের ৪ সেনা, এক পুলিশ কর্মকর্তা এবং বেসামরিক প্রতিরক্ষা বিভাগের ১ কর্মকর্তা নিহত হয়েছে। আজ স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটায় এ বিস্ফোরণ ঘটেছে।

জর্দানের রাষ্ট্রীয় টিভি বলেছে, সিরিয়া সীমান্তের কাছে রাখবান শরণার্থী শিবিরের সীমান্ত প্রহরীদের লক্ষ্য করে গাড়ি বোমা হামলা চালানো হয়। শিবিরটিতে ৫৫ হাজার শরণার্থী মানবেতর জীবন যাপন করছে।

চলতি মাসে এ নিয়ে দ্বিতীয় দফা জর্দানের বাহিনী লক্ষ্য করে হামলা চালানো হলো। রাজধানী আম্মানের বাইরে বাকা শরণার্থী শিবিরে গোয়েন্দা দফতরে চালানো হামলায় পাঁচ গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছিল। বাকা শিবিরে ফিলিস্তিনি শরণার্থীরা বসবাস করেন।#

পার্সটুডে/মূসা রেজা/২১