পশ্চিম তীরের শরণার্থী শিবিরে ইহুদিবাদী সেনাদের আগ্রাসন, ২ ফিলিস্তিনি শহীদ
https://parstoday.ir/bn/news/west_asia-i126854-পশ্চিম_তীরের_শরণার্থী_শিবিরে_ইহুদিবাদী_সেনাদের_আগ্রাসন_২_ফিলিস্তিনি_শহীদ
অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের একটি শরণার্থী শিবিরে ইহুদিবাদী সেনাদের বর্বর আগ্রাসনে আজ আবার দুই ফিলিস্তিনি তরুণ শহীদ হয়েছেন।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
আগস্ট ১৫, ২০২৩ ১৪:৩২ Asia/Dhaka
  • পশ্চিম তীরের শরণার্থী শিবিরে ইহুদিবাদী সেনাদের আগ্রাসন, ২ ফিলিস্তিনি শহীদ

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের একটি শরণার্থী শিবিরে ইহুদিবাদী সেনাদের বর্বর আগ্রাসনে আজ আবার দুই ফিলিস্তিনি তরুণ শহীদ হয়েছেন।

স্থানীয় কয়েকটি সূত্রের বরাত দিয়ে ফিলিস্তিনের শেহাব বার্তা সংস্থা জানিয়েছে, কয়েক ডজন গাড়িতে করে বহু সংখ্যক ইসরাইলি সেনা আজ (মঙ্গলবার) সকালের দিকে আকাবাত যাবের শরণার্থী শিবির ঘিরে ফেলে এবং আগ্রাসন শুরু করে।

আরিহা শহরের তিন কিলোমিটার দক্ষিণ-পূর্বে এই শরণার্থী শিবির অবস্থিত।ইসরাইলি সেনারা সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং ধরপাকড় চালায়। দখলদার সেনাদের এই আগ্রাসী অভিযানের মুখে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। তবে সংঘর্ষ এক ঘন্টার কম সময় স্থায়ী হয়। এতে ১৬ এবং ২৫ বছরের ২ ফিলিস্তিনি শহীদ হন।

সংঘর্ষ শেষে ইসরাইল সেনারা বেশ কয়েকজন ফিলিস্তিনিকে অজ্ঞাত স্থানে ধরে নিয়ে গেছে।সাম্প্রতিক দিনগুলোতে ইহুদিবাদী সেনারা ফিলিস্তিনের পশ্চিম তীরে তাদের আগ্রাসী তৎপরতা বাড়িয়েছে। চলতি বছরে এ পর্যন্ত ইসরাইল সেনাদের আগ্রাসনে ২০০র বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।