গাজার ভবিষ্যত বিনির্মাণে হামাস কেন্দ্রীয় ভূমিকা পালন করবে: গাজি হামাদ
https://parstoday.ir/bn/news/west_asia-i130520-গাজার_ভবিষ্যত_বিনির্মাণে_হামাস_কেন্দ্রীয়_ভূমিকা_পালন_করবে_গাজি_হামাদ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাজনীতি ও প্রশাসনিক ব্যবস্থায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস মূল ভূমিকা পালন করে যাবে বলে প্রত্যয় জানিয়েছেন সংগঠনটির সিনিয়র নেতা গাজি হামাদ। তিনি গতকাল (বুধবার) কাতার-ভিত্তিক নিউজ চ্যানেল আল-জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এ প্রত্যয় জানান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৯, ২০২৩ ০৬:৩৮ Asia/Dhaka
  • সিনিয়র নেতা গাজি হামাদ
    সিনিয়র নেতা গাজি হামাদ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাজনীতি ও প্রশাসনিক ব্যবস্থায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস মূল ভূমিকা পালন করে যাবে বলে প্রত্যয় জানিয়েছেন সংগঠনটির সিনিয়র নেতা গাজি হামাদ। তিনি গতকাল (বুধবার) কাতার-ভিত্তিক নিউজ চ্যানেল আল-জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এ প্রত্যয় জানান।

অবরুদ্ধ গাজা উপত্যকার উপর গত এক মাসের বেশি সময় ধরে নির্বিচার বোমাবর্ষণ করে যাচ্ছে ইহুদিবাদী ইসরাইল। দখলদার এই শক্তি ও তার মার্কিন পৃষ্ঠপোষকরা দাবি করছে, চলমান যুদ্ধে তারা হামাসকে সম্পূর্ণ ধ্বংস করে গাজার নিয়ন্ত্রণ গ্রহণ করবে।

এ সম্পর্কে হামাসের পলিটব্যুরো সদস্য গাজি হামাদ বলেন, গাজায় হামাসের ক্ষমতা হ্রাস পাচ্ছে বলে মার্কিনীরা যে দাবি করছে তার মাধ্যমে তারা প্রকারান্তরে একথা স্বীকার করে নিচ্ছে যে, এক মাসেরও বেশি সময় ধরে সামরিক উপায়ে তারা হামাসকে পরাজিত করতে পারেনি। তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, গাজায় হামাস একটি রাজনৈতিক ও সামরিক শক্তি ছিল, আছে ও থাকবে এবং এই ভূখণ্ডের ভবিষ্যত নির্ধারণে কেন্দ্রীয় ভূমিকা পালন করে যাবে।

হামাসের এই রাজ  নৈতিক নেতা বলেন, ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকা গাজা পরিস্থিতি পাল্টে দিতে ব্যর্থ হয়েছে। তারা বেসামরিক ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালানো এবং ঘরবাড়ি ও হাসপাতালসহ অন্যান্য বেসামরিক অবকাঠামো ধ্বংস করা ছাড়া এই অবরুদ্ধ ভূখণ্ডে আর কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি।

গাজি হামাদ বলেন, গাজা কার নিয়ন্ত্রণে থাকবে তা নির্ধারণ করার অধিকার একমাত্র ফিলিস্তিনিদের রয়েছে এবং মার্কিন ও ইহুদিবাদী সরকারের আকাঙ্ক্ষাকে পরাভূত করে এই প্রক্রিয়ায় হামাস মূল ভূমিকা পালন করে যাবে।

গাজি হামাদ দৃশ্যত ইহুদিবাদী ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বললেন। নেতানিয়াহু মঙ্গলবার দাবি করেছিলেন, যুদ্ধ শেষে [হামাস ধ্বংস হওয়ার পর] গাজার সার্বিক নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব অনির্দিষ্টকালের জন্য ইসরাইলের হাতে থাকবে। তবে সেটির ধরন কেমন হবে তা যুদ্ধবাজ নেতানিয়াহু উল্লেখ করেননি।

হামাস গত ১৫ বছর ধর অবরুদ্ধ গাজা উপত্যকা শাসন করে আসছে। ইহুদিবাদী ইসরাইল বর্তমানে গাজায় যে ধ্বংসাত্মক যুদ্ধ চালাচ্ছে, হামাসকে ধ্বংস করাকে তার মূল লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে। তবে সমর বিশেষজ্ঞরা বলছেন, গত ৭ অক্টোবর ইসরাইলে অনুপ্রবেশ করে হামাস যে বড় ধরনের অভিযান চালিয়েছে তার ব্যর্থতার গ্লানি তেল আবিবকে আজীবন বহন করতে হবে। এছাড়া, হামাসের মতো একটি সংগঠনকে এত সহজে নির্মূল করা সম্ভব নয় বলেও তারা মনে করছেন।#

পার্সটুডে/এমএমআই/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।