নিরাপত্তা ও সামরিক ব্যর্থতা ঢাকতে বন্দী নিয়ে মিথ্যাচার করছে ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i131018-নিরাপত্তা_ও_সামরিক_ব্যর্থতা_ঢাকতে_বন্দী_নিয়ে_মিথ্যাচার_করছে_ইসরাইল
ইসরাইলি বন্দীদের আটকে রাখার জন্য ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস গাজার আশ-শিফা হাসপাতালকে ব্যবহার করছে বলে ইহুদিবাদী ইসরাইল যে দাবি করেছে তা মিথ্যাচার বলে প্রত্যাখ্যান করেছে গাজাভিত্তিক সংগঠনটি। হামাস বলেছে, গত ৭ অক্টোবরের অভিযানের সময় ইহুদিবাদী ইসরাইল নিরাপত্তা ও সামরিক ক্ষেত্রে যে ব্যর্থতার পরিচয় দিয়েছে তা আড়াল করার জন্য বন্দীদের নিয়ে মিথ্যাচার করছে তারা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২০, ২০২৩ ১০:২৪ Asia/Dhaka
  • নিরাপত্তা ও সামরিক ব্যর্থতা ঢাকতে বন্দী নিয়ে মিথ্যাচার করছে ইসরাইল

ইসরাইলি বন্দীদের আটকে রাখার জন্য ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস গাজার আশ-শিফা হাসপাতালকে ব্যবহার করছে বলে ইহুদিবাদী ইসরাইল যে দাবি করেছে তা মিথ্যাচার বলে প্রত্যাখ্যান করেছে গাজাভিত্তিক সংগঠনটি। হামাস বলেছে, গত ৭ অক্টোবরের অভিযানের সময় ইহুদিবাদী ইসরাইল নিরাপত্তা ও সামরিক ক্ষেত্রে যে ব্যর্থতার পরিচয় দিয়েছে তা আড়াল করার জন্য বন্দীদের নিয়ে মিথ্যাচার করছে তারা।

গতকাল (রোববার) ইসরাইলি বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি দুটি ভিডিও প্লে করে দাবি করেন, ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের অভিযানের পর বেশ কয়েকজন বন্দিকে আশ-শিফা হাসপাতালে আনা হয়। এরপর হামাস ইসরাইলের বক্তব্য নাকচ করে এই বিবৃতি দিল।

হামাসের অভিযানের সময় অন্তত আড়াইশ ইসরাইলি সেনা ও অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীকে ফিলিস্তিনি যোদ্ধারা বন্দী করে।

হামাসের বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি বাহিনী যে দাবি করেছে তা নিজেদের ব্যর্থতা আড়াল করার চেষ্টা ছাড়া নতুন কিছু নয়। মিথ্যা প্রচারণার অংশ হিসেবে ইসরাইল আশ-শিফা হাসপাতালে হামাসের কমান্ড সেন্টার থাকার কথা প্রচার করছে। 

হামাস বলেছে, আহত ইসরাইলি বন্দীদের স্বাস্থ্য পরীক্ষা ও তাদের আশ-শিফা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়, তারপর তাদের ডিটেনশন সেন্টারে ফিরিয়ে নেয়া হয়েছে। 

হামাস আরো বলেছে, শুধুমাত্র ইসরাইলি বিমান হামলায় আহত হওয়া কয়েকজন বন্দীকে চিকিৎসা দেয়ার জন্য হাসপাতালে নেয়া হয় যা সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসসাম ব্রিগেড এরইমধ্যে ঘোষণা করেছে। এছাড়া, ইসরাইলি বিমান হামলায় বেশ কয়েকজন ইসরাইলি বন্দী নিহত হয়েছে # 

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২০