জর্দানের কালোবাজারে বিক্রি হচ্ছে সিআইএ-সৌদি আরবের অস্ত্র
https://parstoday.ir/bn/news/west_asia-i13129-জর্দানের_কালোবাজারে_বিক্রি_হচ্ছে_সিআইএ_সৌদি_আরবের_অস্ত্র
সিরিয় সরকারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য দেশটির বিদেশি সমর্থনপুষ্ট সন্ত্রাসীদের মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং সৌদি আরব যে সব অস্ত্রের যোগান দিয়েছে তা জর্দানের কালোবাজারে বিক্রি হচ্ছে। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৭, ২০১৬ ১২:১৯ Asia/Dhaka
  • সিরিয়ার আলেপ্পো নগরীতে নতুন রিক্রুট করা সন্ত্রাসীদের গুলি চালনার প্রশিক্ষণ দেয়া হচ্ছেে( ফাইল ছবি)
    সিরিয়ার আলেপ্পো নগরীতে নতুন রিক্রুট করা সন্ত্রাসীদের গুলি চালনার প্রশিক্ষণ দেয়া হচ্ছেে( ফাইল ছবি)

সিরিয় সরকারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য দেশটির বিদেশি সমর্থনপুষ্ট সন্ত্রাসীদের মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং সৌদি আরব যে সব অস্ত্রের যোগান দিয়েছে তা জর্দানের কালোবাজারে বিক্রি হচ্ছে। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস এ খবর দিয়েছে।

এতে বলা হয়েছে, সৌদি-মার্কিন অস্ত্র চুরি করছে জর্দানের গোয়েন্দা সংস্থা এবং সেগুলো কালো বাজারে বিক্রি করা হচ্ছে। গত নভেম্বরে জর্দানের একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে গুলির ঘটনায় চুরি যাওয়া অস্ত্র ব্যবহার করা হয়েছিল। এ ঘটনায় দুই মার্কিনীসহ পাঁচ ব্যক্তি নিহত হয়েছিল। জর্দানের এক কর্মকর্তা গুলি চালিয়েছিল এবং তাতে মার্কিন সরকারের দুই নিরাপত্তা ঠিকাদার নিহত হয়। এ ছাড়া, দক্ষিণ আমেরিকার এক প্রশিক্ষক এবং জর্দানের দুই নাগরিক নিহত হয়। জর্দানের এ পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের তহবিলের যোগান দেয় আমেরিকা।

সৌদি ও মার্কিন সরকার অস্ত্র চুরি নিয়ে অভিযোগ করেছে কিন্তু তারপরও বাজার ভরে গেছে নতুন নতুন অস্ত্রে। অস্ত্র কালোবাজারি করে জর্দানি কর্মকর্তাদের আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাচ্ছে বলে দৈনিকটির খবরে বলা হয়েছে। আইফোন, নতুন মডেলের গাড়িসহ বিলাস পণ্য কেনার প্রতিযোগিতায় নেমেছেন এ সব জর্দানি কর্মকর্তা।

২০১১ সাল থেকে সিরিয়ার সরকারের বিরুদ্ধে লড়াইরত সন্ত্রাসীদের সহায়তা দেয়া শুরু করেছে আমেরিকা এবং তার মিত্ররা।#

পার্সটুডে/মূসা রেজা/২৭