‘ইসরাইল অভিমুখী জাহাজে হামলা সম্পূর্ণভাবে ইয়েমেনি সিদ্ধান্ত’
https://parstoday.ir/bn/news/west_asia-i132840-ইসরাইল_অভিমুখী_জাহাজে_হামলা_সম্পূর্ণভাবে_ইয়েমেনি_সিদ্ধান্ত’
ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী হিশাম শারাফ সুস্পষ্টভাবে জানিয়েছেন, কৌশলগত লোহিত সাগর দিয়ে চলাচল করা ইসরাইলগামী জাহাজগুলোতে যে হামলা চালানো হচ্ছে তা সম্পূর্ণভাবে ইয়েমেনের নিজের সিদ্ধান্ত। এখানে ইসলামি প্রজাতন্ত্র ইরানের কোনো ভূমিকা নেই।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০২, ২০২৪ ০৯:৪৯ Asia/Dhaka
  • ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী হিশাম শারাফ
    ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী হিশাম শারাফ

ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী হিশাম শারাফ সুস্পষ্টভাবে জানিয়েছেন, কৌশলগত লোহিত সাগর দিয়ে চলাচল করা ইসরাইলগামী জাহাজগুলোতে যে হামলা চালানো হচ্ছে তা সম্পূর্ণভাবে ইয়েমেনের নিজের সিদ্ধান্ত। এখানে ইসলামি প্রজাতন্ত্র ইরানের কোনো ভূমিকা নেই।

তিনি বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণের প্রতি সমর্থন জানিয়ে ইয়েমেনের সরকার এবং সামরিক বাহিনী ইসরাইল অভিমুখী জাহাজগুলোতে হামলা কিংবা সেগুলো আটকের সিদ্ধান্ত নিয়েছে। ইরানের প্রেস টিভিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে হিশাম শারাফ বলেন, “গাজা এবং দখলিকৃত ফিলিস্তিনের বিভিন্ন অংশে আমাদের ভাই-বোনদের ওপর ইহুদবাদী ইসরাইল যাতে কোনভাবে আগ্রাসন চালাতে না পারে সেজন্য সানার সরকার ও সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরাইল অভিমুখী জাহাজ চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।”

তিনি বলেন, ইয়েমেনের সামরিক বাহিনী শান্তির পক্ষে কাজ করছে এবং তারা অন্য কারো জন্য হুমকি নয়। ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, বাব আল-মান্দেব ও লোহিত সাগর দিয়ে বিশ্বের যে কোন দেশের জাহাজ যাতায়াত করতে পারবে শুধুমাত্র ইসরাইলি জাহাজ অথবা ইসরাইল অভিমুখী জাহাজ চলাচল করতে পারবে না।

সম্প্রতি ইয়েমেনের সেনারা লোহিত সাগরে ইসরাইলি জাহাজে যে হামলা চালিয়েছে তার প্রশংসা করে ইয়েমেনের এই মন্ত্রী বলেন, এর মধ্য দিয়ে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করা হয়েছে এবং এটি ফিলিস্তিন স্বাধীন হওয়ার প্রথম পদক্ষেপ। তিনি আরো বলেন, ইয়েমেনের লড়াইয়ের ক্ষেত্রে ফিলিস্তিন ইস্যু একেবারে কেন্দ্রে অবস্থান করছে।#

পার্সটুডে/এসআইবি/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।