‘বিরানভূমি’ উত্তর গাজায় ফিরতে শুরু করেছেন ফিলিস্তিনিরা
https://parstoday.ir/bn/news/west_asia-i132878-বিরানভূমি’_উত্তর_গাজায়_ফিরতে_শুরু_করেছেন_ফিলিস্তিনিরা
অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চল থেকে উদ্বাস্তু হয়ে যাওয়া লোকজন নিজেদের বসতভিটায় ফিরতে শুরু করেছেন। তবে দখলদার সেনাদের বর্বর আগ্রাসনে এরই মধ্যে উত্তর গাজা বিরানভূমিতে পরিণত হয়েছে; সেখানে বসবাসের জন্য তেমন কোনো ঘরবাড়ি আর আস্ত নেই।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০২, ২০২৪ ১৬:২৬ Asia/Dhaka
  • ‘বিরানভূমি’ উত্তর গাজায় ফিরতে শুরু করেছেন ফিলিস্তিনিরা

অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চল থেকে উদ্বাস্তু হয়ে যাওয়া লোকজন নিজেদের বসতভিটায় ফিরতে শুরু করেছেন। তবে দখলদার সেনাদের বর্বর আগ্রাসনে এরই মধ্যে উত্তর গাজা বিরানভূমিতে পরিণত হয়েছে; সেখানে বসবাসের জন্য তেমন কোনো ঘরবাড়ি আর আস্ত নেই।

ইহুদিবাদী ইসরাইল গাজা থেকে বেশকিছু সেনা প্রত্যাহার করার পর ফিলিস্তিনিরা নিজেদের বসত ভিটায় ফিরতে শুরু করেছেন। গত তিন মাসের যুদ্ধে বহু ইসরাইলি সেনা হতাহত হয়েছে এবং তাদের বিপুল সংখ্যক ট্যাংক ও সাঁজোয়াযান ধ্বংস হয়েছে।

উত্তর গাজায় ফিরে আসা এক নারী আল-জাজিরা টেলিভিশনকে জানিয়েছেন, লোকজন তাদের বিধ্বস্ত ঘরবাড়ির ধ্বংসস্তূপের ভেতরেই শুয়ে বসে সময় পার করছেন। বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপের ভেতরে এখনো রক্ত এবং মৃত্যুর চিহ্ন বিদ্যমান।

এই নারী বলেন, ব্যাপক অপরাধ ও হত্যাযজ্ঞ চালিয়েছে ইহুদিবাদী সেনারা। কিন্তু এখানকার লোকজন সবসময়ই দখলদার সেনাদের চেয়ে নৈতিক শক্তি ও মনোবলের দিক দিয়ে অনেক বেশি এগিয়ে।

আরেক নারী বলেন, খাদ্য এবং পানির অভাব থাকলেও তিনি কখনো উত্তর গাজা ছেড়ে যাবেন না। তিনি বলেন, যতই দুঃখ-কষ্ট আসুক আমি আমার ভূমি এবং পরিবার ছেড়ে যাব না।

এর আগে গতকাল (সোমবার) ইহুদিবাদী ইসরাইলের বর্বর সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়, তারা গাজা থেকে উল্লেখযোগ্য সংখ্যক সেনা প্রত্যাহার করতে যাচ্ছে। ইসরাইলি সেনা মুখপাত্র বলেন, যুদ্ধের অবসান নয় বরং সেনাদের বিশ্রামের জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।