অব্যাহত অবরোধ এবং নতুন বছরে গাজায় মানবিক ও রাজনৈতিক সংকট
https://parstoday.ir/bn/news/west_asia-i155712-অব্যাহত_অবরোধ_এবং_নতুন_বছরে_গাজায়_মানবিক_ও_রাজনৈতিক_সংকট
পার্সটুডে-যদিও গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতি অর্জনের প্রচেষ্টা ফলপ্রসূ হয়নি।
(last modified 2026-02-02T11:24:58+00:00 )
জানুয়ারি ০১, ২০২৬ ২০:৫৭ Asia/Dhaka
  • ২০২৬ সালে গাজার জটিল সংকটের দৃশ্য
    ২০২৬ সালে গাজার জটিল সংকটের দৃশ্য

পার্সটুডে-যদিও গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতি অর্জনের প্রচেষ্টা ফলপ্রসূ হয়নি।

আন্তর্জাতিক সংস্থা এবং ফিলিস্তিনি বিশ্লেষকদের অনুমান ইঙ্গিত দেয় যে ২০২৬ সালটি গাজার দুই মিলিয়নেরও বেশি বাসিন্দার জন্য তীব্র মানবিক সংকট, রাজনৈতিক অনিশ্চয়তা এবং সামাজিক অবক্ষয়ের বছর হতে পারে।

২০২৬ সালের প্রাক্কালে, গাজা উপত্যকায় ধ্বংসাত্মক যুদ্ধ এবং ইহুদিবাদী ইসরাইলের তীব্র অবরোধ অব্যাহত রয়েছে। এমন এক পরিস্থিতি কেবল উন্নতির কোনও লক্ষণই যে দেখায় না তাই নয় বরং বিদ্যমান সংকটগুলোকে আরও গভীর করার ঝুঁকি বাড়িয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিবেদন প্রমাণ করে বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে গাজার মানবিক সংকট আরও জটিল পর্যায়ে প্রবেশ করবে।

পার্সটুডে আরও জানায়, স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম প্রবেশের ওপর কঠোর বিধিনিষেধ আরোপের ঘটনা এবং রোগীদের প্রস্থান রোধ গাজাকে একটি অভূতপূর্ব স্বাস্থ্য সংকটের ঝুঁকিতে ফেলেছে। ১ লাখ ৭০ হাজারেরও বেশি যুদ্ধাহত, হাজার হাজার অঙ্গচ্ছেদের রোগী। এছাড়াও বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন-এমন কয়েক হাজার রোগী এমন পরিস্থিতিতে বসবাস করছেন যেখানে বেশিরভাগ হাসপাতাল এবং চিকিৎসা কেন্দ্র ধ্বংস হয়ে গেছে অথবা পরিষেবার বাইরে চলে গেছে।#

পার্সটুডে/এনএম/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন