ইসরায়েলের ‘মিরান’ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i157460-ইসরায়েলের_মিরান’_বিমান_ঘাঁটিতে_ক্ষেপণাস্ত্র_হামলা_চালিয়েছে_হিজবুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানিয়েছে, দখলদার ইসরায়েলি আগ্রাসনের জবাবে তারা ইসরায়েলের উত্তরে অবস্থিত মিরান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে।
(last modified 2026-03-03T09:22:40+00:00 )
মার্চ ০৩, ২০২৬ ১৫:১৪ Asia/Dhaka
  • ইসরায়েলের বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ
    ইসরায়েলের বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানিয়েছে, দখলদার ইসরায়েলি আগ্রাসনের জবাবে তারা ইসরায়েলের উত্তরে অবস্থিত মিরান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে।

ফার্স নিউজের উদ্ধৃতি দিয়ে পার্সটুডে জানিয়েছে, লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা আজ এক বিবৃতিতে বলেছে, রাজধানী বৈরুতসহ সেদেশের বিভিন্ন শহর ও উপশহরে ইসরায়েলি বর্বর আগ্রাসনের জবাবে তারা ভোরের দিকে ইসরায়েলের উত্তরে মিরান বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলায় সেখানকার একটি রাডার ব্যবস্থা এবং একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই বিমান ঘাঁটিটি ইসরায়েলের বিমান হামলা, পর্যবেক্ষণ ও যুদ্ধ পরিচালনার কাজে ব্যবহৃত হয়। ২০২৩ সালের অক্টোবরের যুদ্ধেও হিজবুল্লাহ সেখানে বহুবার হামলা চালিয়েছিল। ঘাঁটিটি লেবানন সীমান্ত থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত।#

পার্সটুডে/এমআরএইচ/৩  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।