ইসরায়েলের বিভিন্ন স্থানে হিজবুল্লাহর মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i157572-ইসরায়েলের_বিভিন্ন_স্থানে_হিজবুল্লাহর_মুহুর্মুহু_ক্ষেপণাস্ত্র_হামলা
পার্সটুডে- লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলের হাইফা বন্দর এবং সেনা অবস্থানের ওপর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
(last modified 2026-03-14T14:53:49+00:00 )
মার্চ ০৬, ২০২৬ ১৪:১৭ Asia/Dhaka
  • হিজবুল্লাহ
    হিজবুল্লাহ

পার্সটুডে- লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলের হাইফা বন্দর এবং সেনা অবস্থানের ওপর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

তাসনিম নিউজের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, তারা মার্কাবা শহরে সদ্য প্রতিষ্ঠিত ইসরাইলের সামরিক ঘাঁটিতে ও সাঁজোয়া যানের অবস্থানে তৃতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

হিজবুল্লাহ বিবৃতিতে আরো বলেছে, ইসরাইলের সাঁজোয়া যানগুলো ওয়াদি আল আসাফির থেকে দক্ষিণের আল হরের দিকে এগিয়ে আসছিল তখন তাদের উপর হামলা চালানো হয়। কিন্তু হিজবুল্লাহর হামলায় তারা পিছু হটতে বাধ্য হয়।

এ ছাড়া হিজবুল্লাহ অবৈধ ইহুদি অভিবাসীদেরকে লেবাননের সীমান্ত থেকে পাঁচ কিলোমিটার দূরে সরে যেতে বলেছে।

হিজবুল্লাহ ঘোষণা করেছে, অভিবাসীদেরকে দূরে সরে যাওয়ার আহ্বান জানিয়ে বলা হয়েছে, তোমাদের সেনারা লেবাননে আগ্রাসন চালাচ্ছে, নিরপরাধ মানুষকে হত্যা করছে, বেসামরিক অবকাঠামো ধ্বংস করছে, সবাইকে ঘরবাড়ি ছাড়া করছে - এসব অপরাধ বিনা জবাবে পার পাবে না।

বিবৃতিতে আরো বলা হয়েছে, অধিকৃত ফিলিস্তিনে ইসরাইলের সামরিক অবস্থানেও রকেট ও কামানের গোলা বর্ষণ করা হয়েছে। এ ছাড়া লেবাননের সীমান্তবর্তী আরো অন্তত পাঁচটি ইসরাইলি সামরিক অবস্থানেও রকেট ও কামানের সাহায্যে হামলা চালানো হয়েছে।#

পার্সটুডে/এমআরএইচ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।