ইরানের সাথে যুদ্ধের বিরোধিতা করে তেল আবিবে বিক্ষোভ
-
তেল আবিবে যুদ্ধবিরোধী বিক্ষোভ
পার্সটুডে- ইসরাইলের গণমাধ্যমগুলো ইরানের সাথে চলমান যুদ্ধের বিরোধিতা করে তেল আবিবে বিক্ষোভের খবর দিয়েছে।
ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, গতকাল সন্ধ্যায় ইসরায়েলিরা ওই বিক্ষোভের আয়োজন করে।
ইসরায়েলিরা এমন সময় ইরানে হামলার বিরোধিতা করে বিক্ষোভ করেছে যখন আমেরিকা ও ইসরাইল ইরানের উপর হঠাৎ হামলা শুরু করেছে এবং ইরানের সর্বোচ্চ নেতাকে শহীদ করেছে।
এমন সময় তারা এ হামলা চালায় যখন কয়েকটি আরব দেশের মধ্যস্থতায় আলোচনা চলছিল।
পর্যবেক্ষকরা বলছেন, যুক্তরাষ্ট্র আসলে সংলাপের নীতি, আস্থা অর্জন এবং শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধানের নীতিতে বিশ্বাসী নয়। তারা এখনও সামরিক পন্থায় চাপ সৃষ্টির নীতিতে বিশ্বাসী।#
পার্সটুডে/এমনআরএইচ/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।