হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে ইসরায়েলি মন্ত্রিসভায় বাকযুদ্ধ চরমে
পার্সটুডে: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র হামলার বৃদ্ধিকে ইসরায়েলি শাসক গোষ্ঠী 'যুদ্ধের শুরুর পর থেকে সবচেয়ে গুরুতর হামলা' বলে বর্ণনা করেছে।
এ নিয়ে ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠককে অর্থমন্ত্রী এবং স্টাফ প্রধানের মধ্যে মৌখিক দ্বন্দ্বের ক্ষেত্রে পরিণত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইহুদিবাদী শাসনের চ্যানেল-১২ বৃহস্পতিবার স্বীকার করেছে যে, লেবানন থেকে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা যুদ্ধের শুরু থেকে হিজবুল্লাহ করা সবচেয়ে গুরুতর হামলার মধ্যে রয়েছে।
একই সময়ে, ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকে অর্থমন্ত্রী বাসেল স্মোট্রিচ এবং ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে।ইসরায়েলি সন্ত্রাসী শাসনের কাঠামোর মধ্যে এমন সময় বিভক্তির খবর এলো যখন কয়েক ঘন্টা আগে ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অফ স্টাফ একই বৈঠকে সতর্ক করে দিয়েছেন যে, জনবল সংকট সমাধান না হলে সেনাবাহিনী ভেতর থেকে ভেঙে পড়বে। #
পার্সটুডে/এমবিএ/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।