ইসরায়েলি হামলার জবাবে হিজবুল্লাহরও পাল্টা রকেট হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i158304-ইসরায়েলি_হামলার_জবাবে_হিজবুল্লাহরও_পাল্টা_রকেট_হামলা
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত ২ মার্চের পর লেবাননে ইসরায়েলের সবচেয়ে বড় বিমান হামলার পর এবার দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করা হয়েছে।
(last modified 2026-04-09T14:17:32+00:00 )
এপ্রিল ০৮, ২০২৬ ২১:৪০ Asia/Dhaka
  • ইসরায়েলে রকেট হামলা হিজবুল্লাহর
    ইসরায়েলে রকেট হামলা হিজবুল্লাহর

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত ২ মার্চের পর লেবাননে ইসরায়েলের সবচেয়ে বড় বিমান হামলার পর এবার দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর অভ্যন্তরীণ কমান্ড জানিয়েছে, লেবানন সীমান্ত-সংলগ্ন শতুলা এবং পশ্চিম গ্যালিলি অঞ্চলের অন্যান্য শহরে বিমান হামলার সাইরেন বাজে।

অবশ্য ইসরায়েলের এই ব্যাপক বিমান হামলার আগে হিজবুল্লাহ কর্মকর্তারা বলেছিলেন, তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির প্রতি শ্রদ্ধাশীল এবং ইসরায়েলে হামলা স্থগিত রেখেছে।

হিজবুল্লাহর এ ঘোষণা সত্ত্বেও লেবাননে ইসরায়েলের বিমানবাহিনীর নতুন দফার হামলায় কয়েক শ মানুষ হতাহত হয়েছেন। মাত্র ১০ মিনিটের ব্যবধানে বৈরুতসহ বিভিন্ন এলাকায় ১০০ বার বিমান হামলা চালানো হয়েছে।

তেহরান বলে আসছে, লেবানন ফ্রন্টও এই যুদ্ধবিরতির আওতায় রয়েছে। যদিও তা নাকচ করে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেছেন, কোনো ধরনের আপস ছাড়াই হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত থাকবে।#

পার্সটুডে/এমআরএইচ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।