লেবাননের আবাসিক ও বাণিজ্যিক ভবনে হামলা ইসরাইলের অসহায়ত্বের প্রতিফলন: হিজবুল্লাহ
এপ্রিল ১০, ২০২৬ ১২:৩৪ Asia/Dhaka
-
মোহাম্মদ রা'দ
পার্সটুডে- লেবাননের সংসদে প্রতিরোধের প্রতি অনুগত গ্রুপের প্রধান মুহাম্মদ রা'দ বাণিজ্যিক ও আবাসিক ভবনে হামলাকে ইসরায়েলের অসহায়ত্বের প্রতিফলন বলে উল্লেখ করেছেন।
তাসনিম সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরোধের প্রতি অনুগত ফ্র্যাকশনের প্রধান মোহাম্মদ রা'দ একটি লেবাননি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জোর দিয়ে বলেন, আবাসিক ভবন ও বাণিজ্যিক স্থাপনায় বোমা হামলা এমন এক শত্রুর কাজ, যে লেবাননে নিজের লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়ে হতাশ হয়ে পড়েছে।
তিনি আরও বলেন, এই হামলাগুলো শত্রুর জন্য কোনো সামরিক সাফল্য বয়ে আনছে না এবং লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হলে অঞ্চলে যুদ্ধের সমাপ্তি সম্ভব নয়।#
পার্সটুডে/এসএ/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ