ইসরায়েলি ঘাঁটিতে হামলায় ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করল হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i158484-ইসরায়েলি_ঘাঁটিতে_হামলায়_ক্রুজ_ক্ষেপণাস্ত্র_ব্যবহার_করল_হিজবুল্লাহ
পার্সটুডে- লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা দখলদার ইসরায়েলের উত্তরে 'মাসকাভ আম' ঘাঁটিতে হামলার সময় একটি ডানাযুক্ত ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
(last modified 2026-04-15T04:07:20+00:00 )
এপ্রিল ১৫, ২০২৬ ১০:১৪ Asia/Dhaka
  • হিজবুল্লাহ'র ড্রোন
    হিজবুল্লাহ'র ড্রোন

পার্সটুডে- লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা দখলদার ইসরায়েলের উত্তরে 'মাসকাভ আম' ঘাঁটিতে হামলার সময় একটি ডানাযুক্ত ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

তাসনিম সংবাদ সংস্থার আন্তর্জাতিক ডেস্কের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে হিজবুল্লাহর প্রবেশের ৪৩ দিন পার হলেও লেবাননের যোদ্ধারা এখনও যুদ্ধক্ষেত্রে নতুন নতুন চমক দেখিয়ে যাচ্ছে।

এ প্রসঙ্গে আজ ভোরে আল-ইলাম আল-হারবি তথ্যভিত্তিক ওয়েবসাইট জানিয়েছে, দখলদার ইসরায়েলের উত্তরে মাসকাভ আম ঘাঁটিতে অবস্থানরত দখলদার সেনাদের লক্ষ্য করে একটি ডানাযুক্ত ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

লেবাননের হিজবুল্লাহ আরও জানিয়েছে, গত একদিনে তারা মোট ৩৫টি প্রতিরক্ষা অভিযান চালিয়েছে, যা লেবানের ভেতরে এবং ইসরায়েলের উত্তরে দখলদার বাহিনীর অবস্থানগুলোর বিরুদ্ধে পরিচালিত হয়েছে। এসব অভিযানে বহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

পার্সটুডে/এস এ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন