লেবাননে অভিযান সম্প্রসারণে ট্রাম্প ও নেতানিয়াহু সম্মত হয়েছে: ইসরায়েলি গণমাধ্যম
-
লেবাননে অভিযান সম্প্রসারণে ট্রাম্প ও নেতানিয়াহু সম্মত হয়েছে
পার্সটুডে- ইসরায়েলি সংবাদপত্র মা'আরিব এক প্রতিবেদনে লিখেছে যে, ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লেবাননে অভিযান সম্প্রসারণের অনুমোদন দিয়েছেন।
সামা সংবাদ সংস্থার বরাত দিয়ে ইরনার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি গণমাধ্যমটি আরও জানিয়েছে, নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট গত সপ্তাহে যুদ্ধবিরতি এবং লেবাননের সাথে আলোচনা শুরুর বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছেন।
প্রতিবেদন অনুসারে, এই চুক্তিতে অস্থায়ী যুদ্ধবিরতির বিষয়টি অন্তর্ভুক্ত থাকা ছাড়াও তারা লেবাননের অভ্যন্তরে হামলা সম্প্রসারণেও সম্মত হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, হিজবুল্লাহর ওপর হামলা সম্পূর্ণ করার জন্য ইসরায়েলকে আরও সময় দেওয়া নেতানিয়াহু ও ট্রাম্পের মধ্যকার চুক্তির আরেকটি শর্ত।
গত মাসে দেশটির ওপর আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইসরায়েল লেবাননের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে, এতে ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।
এই অপরাধের জবাবে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে রকেট হামলা পুনরায় শুরু করেছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছে যে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া যুদ্ধবিরতির অংশ লেবানন নয়।#
পার্সটুডে/এমআরএইচ/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন