যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে হিজবুল্লাহর চারটি অভিযান
-
যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে হিজবুল্লাহর চারটি অভিযান
পার্সটুডে- প্রতিরোধ যোদ্ধাদের ওয়ার মিডিয়ার বরাত দিয়ে ইরনা আজ জানিয়েছে, দক্ষিণ লেবাননের গ্রামগুলিতে দখলদার ইসরায়েলের আর্টিলারি হামলার জবাবে হিজবুল্লাহ যোদ্ধারা বায়াদাহ শহরে একটি আত্মঘাতী ড্রোন দিয়ে শত্রু সেনাবাহিনীর একটি আর্টিলারি অবস্থানে হামলা চালিয়েছে।
এই অভিযানের ফলে শত্রুর একটি ফায়ার কন্ট্রোল রুমে আগুন লেগে যায়।
তাদের দ্বিতীয় অভিযানে, আল-তাইরি শহরে একটি গাড়িতে ড্রোন হামলার জবাবে লেবাননের ইসলামি প্রতিরোধ যোদ্ধারা একটি আত্মঘাতী ড্রোন দিয়ে শত্রুর একটি সামরিক যানকে লক্ষ্যবস্তু বানায়, এতে এর আরোহীরা আহত হন।
লেবাননের ইয়াহমার আল-শাকিফ শহরে শত্রুর ড্রোন হামলার জবাবে হিজবুল্লাহর তৃতীয় অভিযানটি চালানো হয় এবং তারা আল-কানতারা শহরে শত্রুর সামরিক সমাবেশস্থলকে একটি আত্মঘাতী ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু বানায়।
তাদের চতুর্থ অভিযানে, লেবাননের যোদ্ধারা দেশটির দক্ষিণাঞ্চলের আল-মানসুরি শহরে চারটি ইসরায়েলি গুপ্তচর ড্রোন ভূপাতিত করেছে।#
পার্সটুডে/এমআরএইচ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন