হিজবুল্লাহ আত্মসমর্পণ করবে না, যুদ্ধক্ষেত্রই কথা বলবে: শেখ নাঈম কাসেম
https://parstoday.ir/bn/news/west_asia-i158856-হিজবুল্লাহ_আত্মসমর্পণ_করবে_না_যুদ্ধক্ষেত্রই_কথা_বলবে_শেখ_নাঈম_কাসেম
হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল শেখ নাঈম কাসেম বলেছেন, লেবাননের প্রতিরোধ বাহিনী কখনো আত্মসমর্পণ করবে না। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ে ‘যুদ্ধক্ষেত্রই’ সব কথা বলে দেবে।
(last modified 2026-04-27T12:11:41+00:00 )
এপ্রিল ২৭, ২০২৬ ১৭:৫২ Asia/Dhaka
  • শেখ নাইম কাসেম
    শেখ নাইম কাসেম

হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল শেখ নাঈম কাসেম বলেছেন, লেবাননের প্রতিরোধ বাহিনী কখনো আত্মসমর্পণ করবে না। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ে ‘যুদ্ধক্ষেত্রই’ সব কথা বলে দেবে।

আজ (সোমবার) এক ভাষণে চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনের দৃঢ়তা তুলে ধরে শেখ নাঈম কাসেম বলেন, "আমরা নীরব হবো না, আত্মসমর্পণও করবো না; যুদ্ধক্ষেত্রই সব কথা বলবে।"

এসময় তিনি ২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তি তাৎক্ষণিকভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

শেখ নাঈম কাসেম দখলদার ইসরায়েলের আলোচনাকে 'নিষ্ফল ও অপমানজনক' উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেন। আলোচনা বাতিলের জন্য একটি বীরোচিত জাতীয় পদক্ষেপের আহ্বান জানিয়ে তিনি বলেন, সার্বভৌমত্বের একমাত্র পথ হচ্ছে নভেম্বরের চুক্তি পুরোপুরি বাস্তবায়ন: আগ্রাসনের সম্পূর্ণ সমাপ্তি, সব দখলকৃত অঞ্চল থেকে তাৎক্ষণিক প্রত্যাহার, বন্দিদের মুক্তি, বাসিন্দাদের তাদের গ্রাম ও শহরে নিরাপদ প্রত্যাবর্তন সীমান্তের শেষ ঘর পর্যন্ত, এবং ভাগ করা আন্তর্জাতিক সহায়তায় একটি সরকারি সিদ্ধান্তের মাধ্যমে পুনর্গঠন।

তিনি লেবাননের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন আমরা একসঙ্গে আগ্রাসনের মোকাবিলা করি, পরে ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে।’

শেখ নাঈম কাসেম ইরানের ইসলামী প্রজাতন্ত্রের মার্কিন ও ইসরাইলি আগ্রাসন যুদ্ধের বিরুদ্ধে দৃঢ়তার প্রশংসা করে বলেন, "তারা ইরানকে তার শক্তি থেকে বঞ্চিত করতে চেয়েছিল যাতে তারা তার সম্পদ লুণ্ঠন করতে পারে, কিন্তু আল্লাহর প্রশংসা এজন্য যে, ইরান তাদেরকে তার দৃঢ়তা, ত্যাগ ও সক্ষমতা দিয়ে চমকে দিয়েছে।"  

হিজবুল্লাহ মহাসচিব বলেন, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনেয়ি এবং বেশ কয়েকজন কমান্ডারকে হত্যার পরও ইরান একীভূত হয়েছে, নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ দিয়েছে, তার নেতৃত্ব কাঠামো পুনরুদ্ধার করেছে এবং তার জনগণকে ময়দানে রেখেছে। আল্লাহর ইচ্ছায় ইরান বিজয়ী হবে।

নাঈম ঘোষণা করেন, তেহরানের সমর্থনের জন্য, আমেরিকা ও ইসরাইলের ওপর তার চাপের জন্য এবং লেবাননকে যুদ্ধবিরতিতে অন্তর্ভুক্ত করার জন্য কৃতজ্ঞতা জানান।

তিনি ইয়েমেন, ইরাক ও প্রতিরোধে সহায়তাকারী সব দেশের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং লেবাননের রাষ্ট্রকে ইরানের প্রতি তার অবস্থান সংশোধন করতে এবং প্রতিটি সহায়তাকারী দেশকে স্বাগত জানাতে আহ্বান জানান।

শেখ কাসেম লেবাননের সেনাবাহিনীকে নিজের জনগণের বিরুদ্ধে ব্যবহারের মার্কিন-ইসরায়েলি  পরিকল্পনার নিন্দা করে বলেন, ‘সেনাবাহিনী তা করবে না, এটা করতে দেওয়া হবে না।’

তিনি খ্রিস্টান সম্প্রদায়কে ইস্টারের শুভেচ্ছা জানিয়ে লেবাননের সব মানুষকে এক হওয়ার আহ্বান জানান। ভাষণের শেষে তিনি বলেন, ‘দখলদারিত্ব শেষ হবে। প্রতিরোধ শেষ নিঃশ্বাস পর্যন্ত ময়দানে থাকবে।’#

পার্সটুডে/এমএআর/২৭