ইসরায়েল গাজা উপত্যকায় যুদ্ধবিরতির প্রতিশ্রুতি পূরণ করছে না: হামাস
-
•, ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস নেতা ওসামা হামদান
পার্সটুডে- হামাস নেতা ওসামা হামদান বলেছেন: যতক্ষণ পর্যন্ত ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্বের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে অস্বীকার করবে, ততক্ষণ দ্বিতীয় পর্বের আলোচনা অর্থহীন।
পার্সটুডে জানিয়েছে, ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন (হামাস) নেতা ওসামা হামদান জানিয়েছেন: ইসরায়েল গত ২০০ দিন ধরে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তিতে তার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে অস্বীকার করে আসছে।
হামদান আরও বলেন: ইসরায়েলের চুক্তি লঙ্ঘনের মাত্রা ছাড়িয়ে গেছে এবং এটি গাজার বাসিন্দাদের বিরুদ্ধে নিয়মিত আগ্রাসনে পরিণত হয়েছে।
তিনি গ্লোবাল রেজিস্ট্যান্স ফ্লিটের জাহাজগুলো জব্দ করাকে ইসরায়েলের জলদস্যুতার একটি উদাহরণ এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবেও আখ্যা দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন যে, এই সাহায্যকারী নৌবহরে উপস্থিত কর্মীদের ওপর হামলা ইসরায়েলের বর্বর আচরণের আরেকটি লক্ষণ।
বুধবার রাতে, ইসরায়েলি সামরিক বাহিনী গ্লোবাল রেজিস্ট্যান্স ফ্লিটে অভিযান চালিয়ে গাজা উপত্যকার দিকে যাত্রা করা নৌবহরের মোট ৫৮টি জাহাজের মধ্যে সাতটি জাহাজ জব্দ করে।#
পার্সটুডে/এমআরএইচ/৩০
শ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন