হিজবুল্লাহর অভিযানে ১২ ইসরায়েলি সৈন্য আহত
https://parstoday.ir/bn/news/west_asia-i159030-হিজবুল্লাহর_অভিযানে_১২_ইসরায়েলি_সৈন্য_আহত
পার্সটুডে- ইসরায়েলি সূত্র জানিয়েছে যে, হিজবুল্লাহর ড্রোন হামলায় ১২ জন ইসরায়েলি সৈন্য আহত হয়েছেন।
(last modified 2026-05-01T13:17:44+00:00 )
মে ০১, ২০২৬ ১১:০৬ Asia/Dhaka
  • হিজবুল্লাহর অভিযানে ১২ জন ইসরায়েলি সৈন্য আহত
    হিজবুল্লাহর অভিযানে ১২ জন ইসরায়েলি সৈন্য আহত

পার্সটুডে- ইসরায়েলি সূত্র জানিয়েছে যে, হিজবুল্লাহর ড্রোন হামলায় ১২ জন ইসরায়েলি সৈন্য আহত হয়েছেন।

পার্সটুডে জানিয়েছে, ইসরায়েলি শাসকগোষ্ঠীর একটি সূত্র থেকেও জানানো হয়েছে: বৃহস্পতিবার পশ্চিম গ্যালিলির 'শুমিরা' শহরে ইসরায়েলের একটি সাঁজোয়া যানের ওপর হিজবুল্লাহর ড্রোন হামলায় ১২ জন সৈন্য আহত হয়েছেন।

হিজবুল্লাহ জানিয়েছে, তারা দুটি আক্রমণকারী ড্রোন ব্যবহার করে বেনত জেবেইল শহরের দুটি মেরকাভা ট্যাংককে লক্ষ্যবস্তু বানিয়েছে এবং নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত হেনেছে।

হিজবুল্লাহ যোদ্ধারা দুটি আক্রমণকারী ড্রোন দিয়ে আল-কানতারা শহরের দুটি মেরকাভা ট্যাংককেও লক্ষ্যবস্তু বানিয়েছে।

এদিকে, ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে যে, হিজবুল্লাহর ড্রোন অনুপ্রবেশের আশঙ্কায় ইসবা আল-জালিলের 'মাসকাউ আম' এবং 'কাফর গিলাদি'-তে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।#

পার্সটুডে/এমআরএইচ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।