ইসরায়েলি সামরিক অবস্থানের বিরুদ্ধে হিজবুল্লাহর ৯টি সফল অভিযান
-
ইসরায়েলি সামরিক অবস্থানের বিরুদ্ধে হিজবুল্লাহর ৯টি সফল অভিযান
পার্সটুডে- লেবাননের হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক অবস্থান ও সরঞ্জামের ওপর ৯টি সফল অভিযান চালানোর ঘোষণা দিয়েছে।
পার্সটুডে জানিয়েছে, লেবাননের হিজবুল্লাহ আন্দোলন রবিবার সকালে পৃথক বিবৃতিতে ঘোষণা করেছে যে, তারা দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক অবস্থান ও বিভিন্ন সরঞ্জামের বিরুদ্ধে ৯টি অভিযান চালিয়েছে।
এই অভিযানগুলোর মধ্যে ছিল বেনত জেবেইল শহরে এবং হুলা গ্রামের স্কুলের আশেপাশে ইসরায়েলি সামরিক সমাবেশের ওপর কামান হামলা, সেইসাথে "আল-বায়াদা", "আল-তাইবা" ও "রাশাফ" এলাকায় সামরিক যানবাহন এবং একটি মেরকাভা ট্যাংককে লক্ষ্য করে আত্মঘাতী ড্রোন ব্যবহার।
হিজবুল্লাহ জোর দিয়ে বলেছে যে, এই সমস্ত হামলায় ইসরায়েলি বাহিনীর ওপর সুনির্দিষ্ট আঘাত হানা হয়েছে এবং হতাহতের ঘটনা ঘটেছে। এমনকি আল-বায়াদা গ্রামের ওপর চালানো সর্বশেষ হামলাগুলোর একটিতে, ইসলামি প্রতিরোধ যোদ্ধাদের তীব্র গোলাগুলির মুখে ইসরায়েলি বাহিনী এলাকাটি ছেড়ে যেতে বাধ্য হয়।
অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে স্বীকার করেছে যে, দক্ষিণ লেবাননে একটি আত্মঘাতী ড্রোন হামলায় দুজন ইসরায়েলি সৈন্য আহত হয়েছে।#
পার্সটুডে/এমআরএইচ/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন