হেবরনে ইসরায়েলি বাহিনীর অভিযান ও ফিলিস্তিনি সাংবাদিক গ্রেপ্তার
https://parstoday.ir/bn/news/west_asia-i159096-হেবরনে_ইসরায়েলি_বাহিনীর_অভিযান_ও_ফিলিস্তিনি_সাংবাদিক_গ্রেপ্তার
পার্সটুডে- আজ সকালে ইসরায়েলি সেনারা পশ্চিম তীরের হেবরন শহর এবং নাবলুসের দক্ষিণে অভিযান চালিয়েছে।
(last modified 2026-05-03T08:12:05+00:00 )
মে ০৩, ২০২৬ ১৪:০৯ Asia/Dhaka
  • হেবরনে ইসরায়েলি বাহিনীর অভিযান ও ফিলিস্তিনি সাংবাদিক গ্রেপ্তার
    হেবরনে ইসরায়েলি বাহিনীর অভিযান ও ফিলিস্তিনি সাংবাদিক গ্রেপ্তার

পার্সটুডে- আজ সকালে ইসরায়েলি সেনারা পশ্চিম তীরের হেবরন শহর এবং নাবলুসের দক্ষিণে অভিযান চালিয়েছে।

পার্সটুডে জানিয়েছে, আজ রবিবার খুব সকালে ইসরায়েলি সেনারা পশ্চিম তীরের হেবরন শহর এবং নাবলুসের দক্ষিণে অবস্থিত আল-লাবান গ্রামে অভিযান চালায়।

স্থানীয় ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ পশ্চিম তীরের বেথলেহেমে অবস্থিত 'আল-দাহিশেহ' শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে ইসরায়েলি বাহিনী একজন সাংবাদিককে গ্রেপ্তার করেছে।

দখলদার বাহিনী জেনিনের উত্তর-পূর্বে 'আরানা' গ্রামে অভিযান চালিয়ে দুই তরুণ ফিলিস্তিনিকে অপহরণ করেছে।

ফিলিস্তিনি সূত্র আরও জানিয়েছে যে, তুলকারামের উত্তরে সিদোন শহরে হামলার পর ইসরায়েলি দখলদার বাহিনী ওই এলাকার আবাসিক বাড়িগুলোতে অভিযান চালায় এবং সেগুলোর কয়েকটিকে সামরিক ব্যারাকে পরিণত করে।#

পার্সটুডে/এমআরএইচ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন