কুয়েতে ইরানি নাগরিকদের অবৈধভাবে গ্রেপ্তারের প্রতিবাদ জানালেন আরাকচি
https://parstoday.ir/bn/news/west_asia-i159360-কুয়েতে_ইরানি_নাগরিকদের_অবৈধভাবে_গ্রেপ্তারের_প্রতিবাদ_জানালেন_আরাকচি
পার্সটুডে- কুয়েতে ইরানি নাগরিকদের অবৈধভাবে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন, তেহরান যথাযথ জবাব দেওয়ার অধিকার রাখে।
(last modified 2026-05-14T07:26:18+00:00 )
মে ১৪, ২০২৬ ১৩:২৪ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি

পার্সটুডে- কুয়েতে ইরানি নাগরিকদের অবৈধভাবে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন, তেহরান যথাযথ জবাব দেওয়ার অধিকার রাখে।

পার্সটুডে জানিয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি বুধবার রাতে এক্স সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা পোস্ট করে লিখেছেন, "বিভাজন ও উত্তেজনা সৃষ্টির এক সুস্পষ্ট প্রচেষ্টায় কুয়েত পারস্য উপসাগরে একটি ইরানি জাহাজে অবৈধভাবে হামলা চালিয়েছে এবং ৪ জন ইরানি নাগরিককে আটক করেছে। এই অবৈধ কাজটি এমন একটি দ্বীপের কাছে ঘটেছে, যেটিকে যুক্তরাষ্ট্র ইরানকে আক্রমণ করার জন্য ব্যবহার করছিল।"

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, "আমরা আমাদের নাগরিকদের অবিলম্বে মুক্তি দাবি করছি এবং এর অন্যথায় জবাব দেওয়ার অধিকার রাখি।"#

পার্সটুডে/এমআরএইচ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।