হিজবুল্লাহর ড্রোনের মোকাবেলায় অসহায়ত্ব স্বীকার করেছে ইসরায়েল
https://parstoday.ir/bn/news/west_asia-i159468-হিজবুল্লাহর_ড্রোনের_মোকাবেলায়_অসহায়ত্ব_স্বীকার_করেছে_ইসরায়েল
পার্সটুডে- লেবানন সীমান্তে ইসরায়েলি সেনাবাহিনীর চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার কথা উল্লেখ করে একজন ঊর্ধ্বতন ইসরায়েলি সামরিক কর্মকর্তা বলেছেন, মূল হুমকি এখন আর শুধু ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বা রকেটের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং আমরা এখন হিজবুল্লাহর বিস্ফোরক ড্রোনের হুমকির সম্মুখীন।
(last modified 2026-05-18T10:22:29+00:00 )
মে ১৮, ২০২৬ ১৬:২০ Asia/Dhaka
  • হিজবুল্লাহর ড্রোনের মোকাবেলায় অসহায়ত্ব স্বীকার করেছে ইসরায়েল
    হিজবুল্লাহর ড্রোনের মোকাবেলায় অসহায়ত্ব স্বীকার করেছে ইসরায়েল

পার্সটুডে- লেবানন সীমান্তে ইসরায়েলি সেনাবাহিনীর চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার কথা উল্লেখ করে একজন ঊর্ধ্বতন ইসরায়েলি সামরিক কর্মকর্তা বলেছেন, মূল হুমকি এখন আর শুধু ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বা রকেটের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং আমরা এখন হিজবুল্লাহর বিস্ফোরক ড্রোনের হুমকির সম্মুখীন।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর ৫৫তম প্যারাট্রুপারস ব্রিগেডের মেজর ডেভিড বেন-জিওন বলেছেন, আমরা এখন বিস্ফোরক ড্রোনের যুগে আছি, কারণ হিজবুল্লাহ কর্তৃক ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ব্যবহৃত ফাইবার-অপটিক ড্রোনের কারণে আরও বেশি সংখ্যক ইসরায়েলি সৈন্য হতাহত হচ্ছে।

তিনি আরও যোগ করেন: "আমরা এমন ড্রোন নিয়ে কথা বলছি যা প্রচলিত পদ্ধতিতে প্রতিহত করা কার্যত অসম্ভব কারণ এগুলো একটি পাতলা তারের মাধ্যমে চালকের সাথে সংযুক্ত থাকে, ব্লক করার মতো কোনো ফ্রিকোয়েন্সি নেই এবং কোনো সিস্টেমই এগুলোকে সহজে অকার্যকর করতে পারে না।"

ইসরায়েলি গণমাধ্যম: হিজবুল্লাহ গেরিলা যুদ্ধে ফিরেছে

এদিকে, সোমবার সকালে ইসরায়েলি গণমাধ্যম স্বীকার করেছে: গেরিলা যুদ্ধে ফিরে এসে হিজবুল্লাহ ইসরায়েলি সেনাবাহিনীকে চাপ সৃষ্টি, ধাওয়া এবং দুর্বল করে দিতে সফল হয়েছে।

এ প্রসঙ্গে ইসরায়েলি চ্যানেল ১৩ জানিয়েছে: "সর্বশেষ অভিযানে হিজবুল্লাহ আগে থেকেই ইসরায়েলি বাহিনীর গতিপথ চিহ্নিত করে বিস্ফোরক স্থাপন করেছিল।" চ্যানেলটি আরও যোগ করে: "হিজবুল্লাহ ফলাফল অর্জনে সফল হচ্ছে, ইসরায়েলি সেনাবাহিনীকে ধাওয়া করছে, ইসরায়েলি সামরিক বাহিনীকে দুর্বল করে দিচ্ছে এবং তাদের ওপর আঘাত হানছে।"#

পার্সটুডে/এমআরএইচ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।