ইয়েমেনি বাহিনী সৌদি আরবে ব্যাপক ও নজিরবিহীন হামলা চালিয়েছে
https://parstoday.ir/bn/news/west_asia-i162064-ইয়েমেনি_বাহিনী_সৌদি_আরবে_ব্যাপক_ও_নজিরবিহীন_হামলা_চালিয়েছে
পার্সটুডে- ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র "আল-মোখা" বন্দরে সৌদি সেনাবাহিনীর সমাবেশ স্থল এবং তাদের অস্ত্রাগারের ওপর ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
(last modified 2026-08-10T04:22:48+00:00 )
আগস্ট ১০, ২০২৬ ১০:২০ Asia/Dhaka
  • সশস্ত্র বাহিনীর মুখপাত্র
    সশস্ত্র বাহিনীর মুখপাত্র "ইয়াহিয়া সারি"

পার্সটুডে- ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র "আল-মোখা" বন্দরে সৌদি সেনাবাহিনীর সমাবেশ স্থল এবং তাদের অস্ত্রাগারের ওপর ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইরনা-কে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, সশস্ত্র বাহিনীর মুখপাত্র "ইয়াহিয়া সারি" এক বিবৃতিতে জানিয়েছেন: "তাদের পশ্চিম উপকূল এবং তায়েজ প্রদেশে সৌদি শত্রুর অব্যাহত আগ্রাসন এবং ইয়েমেনের ওপর গত ১২ বছরের অবরোধ ভাঙার জন্য জনগণের বৈধ সংগ্রামকে প্রতিহত করার লক্ষ্যে সৌদি আরব যে সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ পাঠানোর যে চেষ্টা করছে তার জবাবে, ইয়েমেনি সশস্ত্র বাহিনী আল-মোখা বন্দরে সৌদি বাহিনীর সমাবেশ এবং তাদের অস্ত্রাগারকে লক্ষ্য করে ব্যাপক ও নজিরবিহীন সামরিক হামলা চালিয়েছে।"

তিনি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী বিপুল সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এই অভিযান চালিয়েছে এবং এই অভিযানটি নির্ভুল ছিল। এর ফলে শত্রুপক্ষের সরঞ্জাম ও গোলাবারুদ ধ্বংস হয়েছে এবং সৌদি বেশ কয়েক ডজন সেনা হতাহত হয়েছে। #

পার্সটুডে/এমআরএইচ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।