যুদ্ধ সৌদি ভূখণ্ডে গড়ালে পরিণতি হবে ভয়াবহ: ইয়েমেন
https://parstoday.ir/bn/news/west_asia-i162238-যুদ্ধ_সৌদি_ভূখণ্ডে_গড়ালে_পরিণতি_হবে_ভয়াবহ_ইয়েমেন
পার্সটুডে-‘আবদুলআজিজ বিন হাবতুর’ আজ রোববার সৌদি কর্তৃপক্ষকে সতর্ক করে বলেছেন, ইয়েমেনের বিরুদ্ধে চলমান যুদ্ধের পরিধি আরও বিস্তৃত হবে।
(last modified 2026-08-16T15:19:53+00:00 )
আগস্ট ১৬, ২০২৬ ২১:০০ Asia/Dhaka
  • ইয়েমেনের সাবেক প্রধানমন্ত্রী বিন হাবতুর
    ইয়েমেনের সাবেক প্রধানমন্ত্রী বিন হাবতুর

পার্সটুডে-‘আবদুলআজিজ বিন হাবতুর’ আজ রোববার সৌদি কর্তৃপক্ষকে সতর্ক করে বলেছেন, ইয়েমেনের বিরুদ্ধে চলমান যুদ্ধের পরিধি আরও বিস্তৃত হবে।

“হুথি-নিয়ন্ত্রিত ইয়েমেনের সাবেক প্রধানমন্ত্রী ও সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য আবদুলআজিজ বিন হাবতুর” আরও বলেন, ইয়েমেন কখনোই মেনে নেবে না যে তার ভূখণ্ড যুদ্ধের ময়দানে পরিণত হবে, অথচ সৌদি ভূখণ্ড ও স্বার্থ এর পরিণতি থেকে নিরাপদ থাকবে।

এই ইয়েমেনি কর্মকর্তা আরও বলেন, সেনা সমাবেশ এবং নতুন সামরিক সমীকরণ তৈরির প্রচেষ্টার জবাবে ইয়েমেনের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।#

পার্সটুডে/এনএম/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।