সৌদি আরব থেকে নিজ সেনাদের সরিয়ে নিয়েছে আমেরিকা !
https://parstoday.ir/bn/news/west_asia-i17674-সৌদি_আরব_থেকে_নিজ_সেনাদের_সরিয়ে_নিয়েছে_আমেরিকা_!
দারিদ্রপীড়িত ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আগ্রাসনের পক্ষে সহযোগিতায় লিপ্ত নিজ সেনাদেরকে আমেরিকা সরিয়ে নিয়েছে বলে নতুন এক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
আগস্ট ২০, ২০১৬ ১২:৪৭ Asia/Dhaka
  • সৌদি আরব থেকে নিজ সেনাদের সরিয়ে নিয়েছে আমেরিকা !

দারিদ্রপীড়িত ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আগ্রাসনের পক্ষে সহযোগিতায় লিপ্ত নিজ সেনাদেরকে আমেরিকা সরিয়ে নিয়েছে বলে নতুন এক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে।

এছাড়া, ইয়েমেনের বিরুদ্ধে কয়েক মাসব্যাপী যুদ্ধে সৌদি আরবকে যেসব মার্কিন কর্মকর্তা সহায়তা দিয়ে আসছিলেন তাদের সংখ্যা আকস্মিকভাবে হ্রাস করেছে ওয়াশিংটন। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে গতকাল রয়টার্স এ খবর দিয়েছে।

বাহরাইনে মোতায়েন মার্কিন নৌবাহিনীর মুখপাত্র লেফট্যানেন্ট ইয়ান ম্যাকক্যানোগি বলেন, ইয়েমেনে আগ্রাসন চালানোর লক্ষ্যে গঠিত 'জয়েন্ট কম্বাইন্ড প্লানিং সেল'এ বর্তমানে পাঁচ জনেরও কম মার্কিন কর্মকর্তা কাজ করছেন। এর আগে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে ৪৫ জন পূর্ণকালীন কর্মকর্তা জড়িত ছিল বলে জানান তিনি।   

ইয়েমেনে সামরিক আগ্রাসন বন্ধ করতে সৌদি আরব এবং তার মিত্রবাহিনী ওপর আন্তর্জাতিক সমাজের পক্ষ থেকে  ক্রমাগত চাপ আসার পরিপ্রেক্ষিতে আমেরিকা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে মনে করা হচ্ছে। দেশটিতে সৌদি বাহিনীর বর্বরোচিত আগ্রাসনে বেসামরিক ব্যক্তি সহ এ পর্যন্ত প্রায় ১০,০০০ মানুষ প্রাণ হারিয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/২০