ইসরাইলের সঙ্গে জর্দানের গ্যাস-চুক্তির প্রতিবাদে আম্মানে গণ-বিক্ষোভ
অক্টোবর ০১, ২০১৬ ১৮:২০ Asia/Dhaka
জর্দানের রাজধানী আম্মানে হাজার হাজার নাগরিক দখলদার ইসরাইলের সঙ্গে একটি গোপন গ্যাস-চুক্তি স্বাক্ষরের নিন্দা জানিয়ে বিক্ষোভ করেছেন।
গতকাল শুক্রবার এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
ওই চুক্তির মাধ্যমে ফিলিস্তিনের গ্যাস জর্দানের কাছে বিক্রি করা হবে বলে জানা গেছে। এই চুক্তির বিরোধীরা বলছেন, এ চুক্তির অর্থ হচ্ছে ইহুদিবাদী ইসরাইলকে ঘুষ দেয়া এবং তা জর্দানের স্বার্থের পরিপন্থী।
ওই বিক্ষোভ মিছিলে প্রতিবাদীরা শ্লোগান দিয়ে বলছিলেন, 'আম্মানে উচ্চকিত করুন আপনার কণ্ঠ' এবং 'জনগণ চায় জাতীয় মর্যাদা'।
বিক্ষোভ মিছিলের শিরোনাম ছিল: শত্রুর গ্যাস হচ্ছে দখলদারিত্ব। #
পার্সটুডে/মু.আ.হুসাইন/১
ট্যাগ