এরদোগানের পিছটান: ‘আলেপ্পোয় সেনা পাঠানোর ইচ্ছা নেই’
https://parstoday.ir/bn/news/west_asia-i24115-এরদোগানের_পিছটান_আলেপ্পোয়_সেনা_পাঠানোর_ইচ্ছা_নেই’
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, সিরিয়ার আলেপ্পোয় সেনা পাঠানোর কোনো ইচ্ছা তার সরকারের নেই। আলেপ্পোয় মোতায়েন সিরিয়ার সেনা অবস্থানের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে কঠোর জবাব দেয়া হবে বলে আঙ্কারার প্রতি দামেস্ক হুঁশিয়ারি উচ্চারণ করার পর একথা বললেন তুর্কি প্রেসিডেন্ট।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৭, ২০১৬ ১২:২৪ Asia/Dhaka
  • তুর্কি প্রেসিডেন্ট রজব  তাইয়্যেব এরদোগান
    তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, সিরিয়ার আলেপ্পোয় সেনা পাঠানোর কোনো ইচ্ছা তার সরকারের নেই। আলেপ্পোয় মোতায়েন সিরিয়ার সেনা অবস্থানের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে কঠোর জবাব দেয়া হবে বলে আঙ্কারার প্রতি দামেস্ক হুঁশিয়ারি উচ্চারণ করার পর একথা বললেন তুর্কি প্রেসিডেন্ট।

এরদোগান বুধবার আঙ্কারায় বলেন, সিরিয়ার ভূমির ওপর তুরস্কের কোনো লোভ নেই বরং আঙ্কারা সম্পূর্ণ মানবিক দৃষ্টিতে আচরণ করছে।

এর আগে সিরিয়ার একজন পদস্থ সেনা কর্মকর্তা সতর্ক করে দিয়ে বলেন, তুর্কি সেনারা আলেপ্পোর দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে তাকে দামেস্কের বেধে দেয়া রেড লাইন অতিক্রম হিসেবে ধরা হবে। তিনি বলেন, উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে যুদ্ধের অজুহাতে কাউকে সিরিয়ার সেনা অবস্থানের নিকটবর্তী হতে দেয়া হবে না।

সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরকে পুরোপুরি সন্ত্রাসীমুক্ত করার অভিযানে সাম্প্রতিক সময়ে বেশ সাফল্য পাচ্ছে সিরিয়ার সেনাবাহিনী। দামেস্কের এই সাফল্যে তুরস্ক উদ্বিগ্ন হয়ে পড়েছে। এ অবস্থায় সিরিয়ার সীমান্তবর্তী জারাবলুস এলাকায় মোতায়েন তুর্কি সেনাকে আলেপ্পোর দিকে পাঠানো হতে পারে এমন আশঙ্কার ভিত্তিতে সিরিয়ার সেনা কর্মকর্তা ওই হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন।

তুরস্ক তার সীমান্ত এলাকাগুলোকে দায়েশ সন্ত্রাসীমুক্ত করার অজুহাতে গত আগস্ট মাসে সিরিয়ার অভ্যন্তরে সেনা অনুপ্রবেশ ঘটায়। পরবর্তীতে তুর্কি সেনারা দাবি করে, তারা সিরিয়ার জারাবলুস এলাকাকে জঙ্গিমুক্ত করেছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৭