আবারো সৌদি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল ইয়েমেনি বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i24598-আবারো_সৌদি_গোয়েন্দা_ড্রোন_ভূপাতিত_করল_ইয়েমেনি_বাহিনী
ইয়েমেনের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনীর সহযোগিতায় দেশটির সামরিক বাহিনী নিজেদের আকাশসীমার কাছে সৌদি আরবের একটি গোয়েন্দা ড্রোন গুলি করে ভূপাতিত করেছে বলে খবর পাওয়া গেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০২, ২০১৬ ১২:১৭ Asia/Dhaka
  • আবারো সৌদি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল ইয়েমেনি বাহিনী

ইয়েমেনের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনীর সহযোগিতায় দেশটির সামরিক বাহিনী নিজেদের আকাশসীমার কাছে সৌদি আরবের একটি গোয়েন্দা ড্রোন গুলি করে ভূপাতিত করেছে বলে খবর পাওয়া গেছে।

গতকাল (মঙ্গলবার) সৌদি আরবের আসির প্রদেশের আলাব সীমান্তের উপর ইয়েমেনি বাহিনী সৌদি গোয়েন্দা ড্রোন গুলি করে নামিয়েছে বলে দেশটির আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে। অন্যদিকে, ইয়েমেনের সেনাবাহিনী দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তা'য়িজ প্রদেশের সালো এলাকায় ভাড়াটে সৌদি সেনাদের অবস্থানে হামলা চালিয়ে তাদের ঘাঁটি ধ্বংস করেছে। এতে বহু সেনা হতাহত হয়।

এদিকে, ইয়েমেনি আনসারুল্লাহ যোদ্ধারা সালোর হাসাব গ্রাম এবং সেইদ এলাকার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। ইয়েমেনি সেনাবাহিনী সানা প্রদেশের নিহম এলাকায় ভাড়াটে সৌদি সেনাদের সামরিক যান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

গত বছরের ২৬ মার্চ থেকে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের ওপর হামলা শুরু করে। সৌদি সরকার তার পছন্দের সাবেক প্রেসিডেন্ট আব্দরাব্বু হাদিকে ইয়েমেনি জাতির ওপর শাসক হিসেবে চাপিয়ে দিতে চাইলেও দেশটির বেশিরভাগ দল ও বিপ্লবী সরকার তা মেনে নিতে অস্বীকার করে আসছে। সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় কয়েক হাজার নারী ও শিশুসহ এ পর্যন্ত প্রায় ১০,০০০ বেসামরিক ইয়েমেনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক গুণ।#

পার্সটুডে/বাবুল আখতার/২