গাজার ওপর থেকে অবরোধ তুলে নিন: ইসরাইলকে ইইউ
https://parstoday.ir/bn/news/west_asia-i25168-গাজার_ওপর_থেকে_অবরোধ_তুলে_নিন_ইসরাইলকে_ইইউ
ফিলিস্তিনের গাজা উপত্যকার ওপর থেকে অমানবিক অবরোধ তুলে নিতে ইহুদিবাদী ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। আজ (মঙ্গলবার) গাজা উপত্যকার পুনর্গঠনের কাজ সরেজমিনে দেখার পর ইইউ’র ২২ জন রাষ্ট্রদূত এ আহ্বান জানান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৮, ২০১৬ ২১:৫৯ Asia/Dhaka
  • বক্তব্য রাখছেন ইইউ প্রতিনিধিদলের প্রধান রাল্ফ তারাফ
    বক্তব্য রাখছেন ইইউ প্রতিনিধিদলের প্রধান রাল্ফ তারাফ

ফিলিস্তিনের গাজা উপত্যকার ওপর থেকে অমানবিক অবরোধ তুলে নিতে ইহুদিবাদী ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। আজ (মঙ্গলবার) গাজা উপত্যকার পুনর্গঠনের কাজ সরেজমিনে দেখার পর ইইউ’র ২২ জন রাষ্ট্রদূত এ আহ্বান জানান।

গত দু বছরের মধ্যে এই প্রথম ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে পশ্চিম তীর ও গাজা উপত্যকায় এ ধরনের সফর করা হলো। ইইউ প্রতিনিধিদলের প্রধান রাল্ফ তারাফ বলেন- রাজনৈতিক, নিরাপত্তা ও অর্থনৈতিক পরিবর্তনের জন্য গাজার ওপর থেকে অবরোধ তুলে নেয়া প্রয়োজন।

২০০৭ সালের জুন মাস থেকে ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকার ওপর অবরোধ দিয়ে রেখেছে। এর ফলে গাজার জীবনমানের মারাত্মক অবনতি হয়েছে। এছাড়া, নজিরবিহীন বেকারত্ব ও ভয়াবহ দরিদ্রতা দেখা দিয়েছে। অবরুদ্ধ গাজার জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল ২০০৮ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিন দফা যুদ্ধ করেছে। এতে ২,২০০র বেশি মানুষ শহীদ হয়েছেন।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে বিশ্ব ব্যাংক এক প্রতিবেদনে বলেছে, গাজার অর্থনৈতিক উন্নতির জন্য ইসরাইলের অবরোধ বড় ধরনের বাধা। ইসরাইলের আগ্রাসনে যে ১১,০০০ বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছিল তার মাত্র শতকরা ১০.৭ ভাগ বাড়ি পুনঃনির্মাণ করা হয়েছে। এছাড়া, যেসব বাড়ি অর্ধেক কিংবা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিল সেসব বাড়ি এখনো সংস্কারের অপেক্ষায় রয়েছে।#     

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮