পিজিসিসি’ভুক্ত দেশগুলো সফরে সৌদি রাজা; সফর তালিকায় নেই ওমান
https://parstoday.ir/bn/news/west_asia-i27406-পিজিসিসি’ভুক্ত_দেশগুলো_সফরে_সৌদি_রাজা_সফর_তালিকায়_নেই_ওমান
পারস্য উপসাগরীয় কয়েকটি দেশ সফরের প্রথম পর্যায়ে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ। শনিবার শুরু হওয়া এ সফরে তিনি কাতার, বাহরাইন ও কুয়েতেও যাবেন বলে কথা রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৪, ২০১৬ ০৩:০০ Asia/Dhaka
  • সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ
    সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ

পারস্য উপসাগরীয় কয়েকটি দেশ সফরের প্রথম পর্যায়ে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ। শনিবার শুরু হওয়া এ সফরে তিনি কাতার, বাহরাইন ও কুয়েতেও যাবেন বলে কথা রয়েছে।

২০১৫ সালের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর এই প্রথম তিনি পারস্য উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলো সফরে বের হলেন। সফরে ছয় সদস্যবিশিষ্ট পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি’ভুক্ত চারটি দেশেই যাবেন রাজা সালমান। এ পরিষদের অপর দেশ ওমান।

ওমান মধ্যপ্রাচ্যে রিয়াদের বিভিন্ন নীতির বিরোধিতা করার কারণেই সৌদি রাজা দেশটি সফর থেকে বিরত থাকছেন বলে ধারণা করা হচ্ছে। সৌদি আরব পিজিসিসি’ভুক্ত দেশগুলোকে নিয়ে আরো ঘনিষ্ঠ একটি ইউনিয়ন গঠন করতে চায় যার ফলে আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে রিয়াদ আরো বেশি প্রভাব রাখতে পারে। কিন্তু ওমান এই প্রচেষ্টার বিরোধিতা করেছে।

এ ছাড়া, ইয়েমেনের নিরীহ মানুষের ওপর সৌদি আরবের ভয়াবহ আগ্রাসনে অংশ নিতেও অস্বীকার করেছে ওমান। ইয়েমেনে গত প্রায় দুই বছরের সৌদি আগ্রাসনে অন্তত ১০,০০০ মানুষ নিহত হয়েছে। এই আগ্রাসনে সৌদি আরবের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৪