ইরাকের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখান: তুরস্ককে এবাদি
https://parstoday.ir/bn/news/west_asia-i29659-ইরাকের_সার্বভৌমত্বের_প্রতি_সম্মান_দেখান_তুরস্ককে_এবাদি
ইরাকের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর জন্য তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে বাগদাদ। শুক্রবার রাতে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে এক টেলিফোন সংলাপে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি এ আহ্বান জানিয়েছেন বলে তার দপ্তর এক বিবৃতিতে খবর দিয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ডিসেম্বর ৩১, ২০১৬ ০৪:৩৭ Asia/Dhaka
  • ইরাকের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখান: তুরস্ককে এবাদি

ইরাকের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর জন্য তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে বাগদাদ। শুক্রবার রাতে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে এক টেলিফোন সংলাপে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি এ আহ্বান জানিয়েছেন বলে তার দপ্তর এক বিবৃতিতে খবর দিয়েছে।

এক বছর আগে বাগদাদের বিনা অনুমতিতে ইরাকে তুর্কি সেনা পাঠানোর পর দু’দেশের সম্পর্কের যে মারাত্মক অবনতি হয়েছিল, তা থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে এই টেলিফোনালাপকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

তুর্কি প্রেসিডেন্ট এরদোগানই ইরাকি প্রধানমন্ত্রীকে ফোন করেন এবং মসুলে ইরাকি সেনাবাহিনীর অগ্রাভিযানে এবাদিকে অভিনন্দন জানান।  তিনি বলেন, সন্ত্রাস বিরোধী লড়াইয়ে বাগদাদের বিজয়ের জন্য প্রয়োজনীয় সব রকম সহযোগিতা করবে আঙ্কারা।

এরদোগান বলেন, শিগগিরই মসুল পুনরুদ্ধার হবে এবং সে ঘটনা তাদের জন্য শিক্ষণীয় হবে যারা বন্ধুপ্রতীম প্রতিবেশী দেশ ইরাক ও তুরস্কের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করেছে।

টেলিফোনালাপে ইরাকের সার্বভৌমত্ব রক্ষার ওপর জোর দেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি।  তিনি তুরস্কের সঙ্গে তার দেশের গঠনমূলক সহযোগিতা কামনা করেন।  ইরাকি প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসীদের কাছ থেকে গোটা দেশের নিয়ন্ত্রণ গ্রহণ করে সব ইরাকি নাগরিকের জন্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে বাগদাদ।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩১