গাজায় ইসরাইলি বিমান হামলায় ২ ফিলিস্তিনি নিহত, আহত ৫
https://parstoday.ir/bn/news/west_asia-i32653-গাজায়_ইসরাইলি_বিমান_হামলায়_২_ফিলিস্তিনি_নিহত_আহত_৫
ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় অন্তত ২ ফিলিস্তিনি নিহত এবং পাঁচজন আহত হয়েছে। মিশরের গোলযোগপূর্ণ সিনাই উপদ্বীপ এবং অবরুদ্ধ গাজা উপত্যকার কাছে এ বিমান হামলা চালানো হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৯, ২০১৭ ০৮:৪৩ Asia/Dhaka
  • ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় বিধ্বস্ত একটি এলাকা
    ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় বিধ্বস্ত একটি এলাকা

ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় অন্তত ২ ফিলিস্তিনি নিহত এবং পাঁচজন আহত হয়েছে। মিশরের গোলযোগপূর্ণ সিনাই উপদ্বীপ এবং অবরুদ্ধ গাজা উপত্যকার কাছে এ বিমান হামলা চালানো হয়েছে।

ফিলিস্তিনি সূত্রগুলো বলছে, আজ (বৃহস্পতিবার) সীমান্ত শহর রাফার একটি সুড়ঙ্গপথ লক্ষ্য করে ইসরাইল বিমান হামলা চালায়। অবরুদ্ধ গাজাবাসীরা নিত্যপণ্য আনার কাজে এ ধরণের সুড়ঙ্গপথ ব্যবহার করে। হামলায় দুই ফিলিস্তিন নিহত এবং পাঁচজন আহত হয়েছে বলে আরবি ভাষার ফিলিস্তিনি সংবাদ সংস্থা আল-ইয়াউম জানিয়েছে। আহতদের রাফার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা মারাত্মক। 

ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম কয়েকটি রকেট প্রতিহত করেছে বলে ইসরাইলি সেনাবাহিনী দাবি করার পর এ বিমান হামলা চালানো হয়। এসব রকেট সিনাই উপদ্বীপ থেকে ছোঁড়া হয়েছিল বলে দাবি করেছে ইসরাইলি বাহিনী। অবশ্য, এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।#

পার্সটুডে/মূসা রেজা/৯