নেদারল্যান্ডকে মূল্য দিতে হবে: এরদোগান
https://parstoday.ir/bn/news/west_asia-i34394-নেদারল্যান্ডকে_মূল্য_দিতে_হবে_এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে লজ্জাজনক ব্যবহারের জন্য নেদারল্যান্ডকে ‘মূল্য’ দিতে হবে। শনিবার নেদারেল্যান্ডের রটেরডাম বিমানবন্দরে চাভুসওগ্লুর বিমান নামতে না দেয়ার পর এরদোগান নতুন করে এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মার্চ ১২, ২০১৭ ২২:৫৩ Asia/Dhaka
  • রজব তাইয়্যেব এরদোগান
    রজব তাইয়্যেব এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে লজ্জাজনক ব্যবহারের জন্য নেদারল্যান্ডকে ‘মূল্য’ দিতে হবে। শনিবার নেদারেল্যান্ডের রটেরডাম বিমানবন্দরে চাভুসওগ্লুর বিমান নামতে না দেয়ার পর এরদোগান নতুন করে এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন।

ইস্তাম্বুলের কাছে কোচালি প্রদেশে এক জনসভায় উত্তেজনাপূর্ণ বক্তৃতায় এরদোগান নেদারল্যান্ডের মধ্য-মার্চের নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, “এই হল্যান্ড! তুমি যদি বুধবারের নির্বাচনের জন্য ডাচ-তুরস্ক সম্পর্ক ত্যাগ করতে চাও তাহলে তার জন্য তোমাকে মূল্য দিতে হবে।”

তিনি বলেন, কূটনীতি কী জিনিস ডাচ নেতাদেরকে তা শিখতে হবে। এছাড়া, তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ড যা করেছে তা বিনা জবাবে ছেড়ে দেয়া হবে না বলেও এরদোগান উল্লেখ করেন। তিনি আবারো বলেন, ডাচ সরকার তার মন্ত্রীর সঙ্গে যে ব্যবহার করেছে তা ‘নাৎসিবাদ’ ও ‘ফ্যাসিবাদ’র বহিঃপ্রকাশ।  

তুর্কি মন্ত্রীকে বহনকারী বিমান নেদারল্যান্ডে নামতে না দেয়ায় দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য এরদোগান আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান।#      

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১২