জর্দানে মোতায়েন হচ্ছে ব্রিটিশ বিমান বাহিনীর প্রশিক্ষক
এপ্রিল ০৩, ২০১৭ ১২:৪১ Asia/Dhaka
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে জর্দানে দেশটিতে বিমান বাহিনীর প্রশিক্ষক মোতায়েন করা হবে বলে ঘোষণা করবেন। ইরাক এবং সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের অবস্থানে অভিযানের জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোকে কথিত সহযোগিতার জন্য ব্রিটিশ বিমান বাহিনীর এসব প্রশিক্ষককে সেখানে মোতায়েন করা হবে।
আজ(সোমবার) আরো পরে জর্দানের রাজধানী আম্মান সফরে যাবেন থেরেসা মে। সেখানে তিনি এ ঘোষণা দিবেন বলে জানা গেছে। ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের পরিপ্রেক্ষিতে বাণিজ্য ও নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে এ সফরকে নেয়া হচ্ছে।
অবশ্য, মার্কিন নেতৃত্বাধীন জোটের সক্রিয় ভাবে অংশ গ্রহণ করছে জর্দান। এ ছাড়া, ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের নির্বিচার বিমান আগ্রাসনেও অংশ গ্রহণ করছে জর্দান।#
পার্সটুডে/মূসা রেজা/৩
ট্যাগ