ড্রোন থেকে বিষাক্ত ওষুধ ছিটিয়ে ফিলিস্তিনি শস্য ধ্বংস করছে ইসরাইল
ইহুদিবাদী ইসরাইল ড্রোন থেকে বিষাক্ত ওষুধ ছিটিয়ে ফিলিস্তিনিদের শস্যক্ষেত্রের ব্যাপক ক্ষতি করছে। গাজা উপত্যকার পূর্বাঞ্চলে এসব তৎপরতা চালাচ্ছে ইসরাইল।
ফিলিস্তিনি কৃষকরা জানিয়েছেন, ইহুদিবাদী ইসরাইলের নিরাপত্তা চৌকিগুলোর আশেপাশের এবং দূরের তরমুজ ও গমসহ বিভিন্ন শস্যখেতের ওপর এসব ওষুধ নির্বিচারে ছিটিয়ে দেয়া হচ্ছে। নিরাপত্তা চৌকিগুলোর আশেপাশে গাছ-গাছড়া মেরে ফেলে চারপাশে পরিষ্কারভাবে দেখার অজুহাত দেখাচ্ছে দখলদার সেনারা।
কিন্তু নিরাপত্তা চৌকি থেকে বহুদূরের শস্যখেত বা গাছগাছড়ার ওপরও এসব ওষুধ ছিটানো হচ্ছে। গত জানুয়ারি মাসেও খান ইউনুসে এ ধরণের ঘটনা ঘটেছে।
শস্যখেতের ওপর রাসায়নিক ওষুধ ছিটানো ছাড়াও তা জ্বালিয়ে দিয়েছিল ইহুদিবাদী ইসরাইল। গাজার কৃষি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, এসব তৎপরতা বন্ধে তারা বহুবার মানবাধিকার সংগঠনগুলোর শরণাপন্ন হয়েছেন এবং ইহুদিবাদী ইসরাইলের এসব তৎপরতা বন্ধের আহ্বান জানিয়েছেন।
তিনি আরো বলেছেন, অবরুদ্ধ গাজার ৩০ শতাংশ কৃষিজমি এমন সব এলাকায় অবস্থিত সেখানে ইসরাইলিরা রাসায়নিক দ্রব্য ছিটিয়েছে। অবশ্য ইহুদিবাদী ইসরাইল কারো মানবিক আহ্বান আমলে নেয়নি বরং দাবি করেছে, তারা কেবল আগাছা ও গাছগাছড়া সাফ করার কাজ করছে। #
পার্সটুডে/মূসা রেজা/৫