মার্কিন সমর্থনে কুর্দিরা সিরিয়ার এক-তৃতীয়াংশ দখলে নিতে চায়: রিপোর্ট
https://parstoday.ir/bn/news/west_asia-i37484-মার্কিন_সমর্থনে_কুর্দিরা_সিরিয়ার_এক_তৃতীয়াংশ_দখলে_নিতে_চায়_রিপোর্ট
সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দিদের দখলে থাকা ভূখণ্ড বাড়ানোর পরিকল্পনা ফাঁস করেছেন একজন কুর্দি নেতা। তিনি জানিয়েছেন, মার্কিন সরকারের সমর্থন নিয়ে কুর্দিরা দেশের উত্তরে নিজেদের নিয়ন্ত্রিত ভূখণ্ড বাড়াতে চায়। এতে যুক্ত করা হবে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কথিত রাজধানী রাকাকেও।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৭, ২০১৭ ১৪:৫২ Asia/Dhaka
  • নিহত কুর্দি যোদ্ধাদের কফিনের সামনে কথিত ওয়াইপিজি'র সদস্যরা (ফাইল ফটো)
    নিহত কুর্দি যোদ্ধাদের কফিনের সামনে কথিত ওয়াইপিজি'র সদস্যরা (ফাইল ফটো)

সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দিদের দখলে থাকা ভূখণ্ড বাড়ানোর পরিকল্পনা ফাঁস করেছেন একজন কুর্দি নেতা। তিনি জানিয়েছেন, মার্কিন সরকারের সমর্থন নিয়ে কুর্দিরা দেশের উত্তরে নিজেদের নিয়ন্ত্রিত ভূখণ্ড বাড়াতে চায়। এতে যুক্ত করা হবে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কথিত রাজধানী রাকাকেও।

হেদাইয়া ইউসুফ নামে কুর্দি ওই নেতা ব্রিটিশ দৈনিক দ্যা অবজারভারকে দেয়া সাক্ষাৎকারে জানান, নতুন পরিকল্পনা অনুসারে কুর্দি ভূখণ্ড হবে ভূমধ্যসাগরের তীর পর্যন্ত। তিনি বলেছেন, “ভূমধ্যসাগর পর্যন্ত পৌঁছানো আমাদের বৈধ অধিকার।”

অবজারভারের রিপোর্টে বলা হয়েছে- কথিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফ-এ রয়েছে ৫০ হাজারের শক্তিশালী একটি বাহিনী এবং তারা বর্তমানে রাকা দখলের পরিকল্পনা করছে। এরপর দেইর আজ-জোর দখলের পরিকল্পনা রয়েছে তাদের। এর পাশাপাশি আরেক কুর্দি নেতা জানিয়েছেন, তারা সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় ইদলিব শহর দখলের পরিকল্পনা করছেন। বর্তমানে জাবহাত ফাতেহ আশ-শামসহ তাকফিরি গোষ্ঠী এ শহর নিয়ন্ত্রণ করছে।#    

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭