আরব দেশগুলো কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর ইসরাইলের প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i39486-আরব_দেশগুলো_কাতারের_সঙ্গে_সম্পর্ক_ছিন্ন_করার_পর_ইসরাইলের_প্রতিক্রিয়া
ইহুদিবাদী ইসরাইলি কর্মকর্তারা বলেছেন, কয়েকটি আরব দেশের সঙ্গে কাতারের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার ঘটনা তেলআবিবের স্বার্থ রক্ষা করবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৬, ২০১৭ ০৭:৫৫ Asia/Dhaka
  • এভিগডোর লিবারম্যান
    এভিগডোর লিবারম্যান

ইহুদিবাদী ইসরাইলি কর্মকর্তারা বলেছেন, কয়েকটি আরব দেশের সঙ্গে কাতারের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার ঘটনা তেলআবিবের স্বার্থ রক্ষা করবে।

ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগডোর লিবারম্যান বলেছেন, সন্ত্রাসীদের প্রতি দোহার সমর্থনের কারণে কাতারের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক ছিন্ন হওয়ায় এখন ইসরাইল ও অন্য ্আরব দেশ মিলে সন্ত্রাসীদের বিরুদ্ধে জোট গঠন করতে পারবে। লিবারম্যান আরো দাবি করেন, আরব দেশগুলো  এটা বুঝতে পেরেছে যে, মধ্যপ্রাচ্যের প্রকৃত হুমকি ইসরাইল ও ইহুদিরা নয় বরং সন্ত্রাসবাদই প্রধান বিপদ।

আমেরিকায় নিযুক্ত ইসরাইলের সাবেক রাষ্ট্রদূত মিখাইল অ্যারেনও আরব দেশগুলোর মধ্যকার  দ্বন্দ্বের ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দাবি করেছেন, মধ্যপ্রাচ্যে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে, ইসরাইল এখন আর আরব দেশগুলোর শত্রু বলে বিবেচিত হচ্ছে না বরং ইসরাইল ও আরব দেশগুলো মিলে কাতার সমর্থিত সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

এদিকে, ইসরাইলের শ্রম বিভাগের সাবেক কর্মকর্তা ইয়ালি আবিদারও বলেছেন, কয়েকটি আরব দেশের সঙ্গে কাতারের সম্পর্ক ছিন্ন হওয়ার ঘটনার সুযোগে তেলআবিবের উচিত দোহার সঙ্গে শক্ত কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করা। কারণ এতে করে ফিলিস্তিন ইস্যুটি চাপা দেয়া সম্ভব হবে।

গতকাল সৌদি আরব, মিশর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়।#

পার্সটুডে/মোহাম্মদ রেজওয়ান হোসেন/৬