কাতারের পক্ষে শক্ত অবস্থানে এরদোগান; সৌদি তালিকা প্রত্যাখ্যান
https://parstoday.ir/bn/news/west_asia-i39832-কাতারের_পক্ষে_শক্ত_অবস্থানে_এরদোগান_সৌদি_তালিকা_প্রত্যাখ্যান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান কাতারের পক্ষে প্রকাশ্যে শক্ত অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, কাতার এবং অন্য কয়েকটি আরব  দেশের মধ্যকার দ্বন্দ্বে তার দেশ দোহাকে সমর্থন দেয়া অব্যাহত রাখবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১০, ২০১৭ ০৮:৪৭ Asia/Dhaka
  • তুর্কি প্রেসিডেন্ট এরদোগান
    তুর্কি প্রেসিডেন্ট এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান কাতারের পক্ষে প্রকাশ্যে শক্ত অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, কাতার এবং অন্য কয়েকটি আরব  দেশের মধ্যকার দ্বন্দ্বে তার দেশ দোহাকে সমর্থন দেয়া অব্যাহত রাখবে।

এরদোগান গতকাল (শুক্রবার) তুর্কি সংসদে বলেছেন, “আমরা আমাদের কাতারি ভাইদেরকে ত্যাগ করব না।” এরদোগানের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এ খবর দিয়েছে। এছাড়া, সৌদি আরব গতকাল কাতারের যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সন্ত্রাসবাদে জড়িত থাকার জন্য কালো তালিকাভুক্ত করেছে তাও প্রত্যাখ্যান করেছে তুরস্ক। এরদোগান বলেছেন, “এ ধরনের কোনো কিছু নেই; আমি এসব প্রতিষ্ঠানকে ব্যক্তিভাবে চিনি।” তিনি পরিষ্কার ভাষায় বলেছেন, কাতারকে সব ধরনের সমর্থন দেয়া অব্যাহত রাখবে তুরস্ক।

গত সোমবার কাতারের সঙ্গে সৌদি আরব ও আরো কয়েকটি আরব দেশ সম্পর্ক ছিন্ন করলে তুরস্ক কিছুটা নিরপেক্ষ অবস্থান নেয় তবে দ্রুত সে অবস্থান পরিবর্তন করেছেন এরদোগান। তিনি এখন প্রকাশ্যে কাতারের পক্ষ নিয়েছেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১০