‘মার্কিন অনুরোধেই কাতারে তালেবান দফতর খুলতে দেয়া হয়েছিল’
https://parstoday.ir/bn/news/west_asia-i39986-মার্কিন_অনুরোধেই_কাতারে_তালেবান_দফতর_খুলতে_দেয়া_হয়েছিল’
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সন্ত্রাসবিরোধী উপদেষ্টা মুতলাক আল-কাহতানি বলেছেন, মার্কিন অনুরোধেই দেশটিতে আফগানিস্তানের তালেবানের দফতর খুলতে দেয়া হয়েছিল। আমেরিকাসহ কয়েকটি আরব দেশ যখন দোহার বিরুদ্ধে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোকে সহায়তা দেয়ার কথিত অভিযোগ করছে তখন এ বক্তব্য দেয়া হলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১২, ২০১৭ ০৯:৩১ Asia/Dhaka
  • ‘মার্কিন অনুরোধেই কাতারে তালেবান দফতর খুলতে দেয়া হয়েছিল’

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সন্ত্রাসবিরোধী উপদেষ্টা মুতলাক আল-কাহতানি বলেছেন, মার্কিন অনুরোধেই দেশটিতে আফগানিস্তানের তালেবানের দফতর খুলতে দেয়া হয়েছিল। আমেরিকাসহ কয়েকটি আরব দেশ যখন দোহার বিরুদ্ধে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোকে সহায়তা দেয়ার কথিত অভিযোগ করছে তখন এ বক্তব্য দেয়া হলো।

আল-কাহতানি কাতারের আল-জাজিরা চ্যানেলকে আরো বলেন, মার্কিন অনুরোধেই দোহায় তালেবানের দফতর খুলতে দেয়া হয়েছিল। শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে আলোচনা মধ্যস্থতা করার কাতারের দ্বার-খোলা নীতির আওতায় এটি করা হয় বলে জানান তিনি।

২০১৩ সালে কাতারে রাজনৈতিক দফতর খুলেছিল কাতার। পরে এ দফতর কাতার বন্ধ করে দিলেও দোহাতে এখনো তালেবান নেতারা আছেন বলে দাবি করা হয়।#

পার্সটুডে/মূসা রেজা/১২