কুর্দিস্তানকে ইরাক থেকে আলাদা করার আহবান ইসরাইলের সাবেক যুদ্ধমন্ত্রীর
ইহুদিবাদী ইসরাইলের সাবেক যুদ্ধমন্ত্রী ইরাককে খণ্ডবিখণ্ড করার ষড়যন্ত্রের প্রতি সমর্থন অব্যাহত রাখার জন্য ইসরাইল ও আমেরিকার প্রতি আহবান জানিয়েছেন।
ইরাকের অভ্যন্তরীণ, আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিরোধিতা সত্বেও কুর্দিস্তান এলাকার প্রেসিডেন্ট মাসুদ বারজানি আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ভোটাভুটিতে ইরাক থেকে ওই এলাকাকে আলাদা করার প্রস্তাবের পক্ষে ভোট দেয়ার জন্য কুর্দিদের প্রতি আহবান জানিয়েছেন।
ফার্স বার্তা সংস্থা জানিয়েছে, ইসরাইলের সাবেক এই যুদ্ধমন্ত্রী ও ক্ষমতাসীন লিকুদ দলের নেতা কিদোইন সাআর জাতীয় নিরাপত্তা গবেষণা বিষয়ক থিঙ্কট্যাঙ্কে দেয়া প্রতিবেদনে কুর্দিস্তানকে ইরাক থেকে আলাদা করার পরিকল্পনার প্রতি সমর্থন দেয়ার আহবান জানান।
ইসরাইলের সাবেক এই কর্মকর্তা দুই মাস আগে মাসুদ বারজানির এক উপদেষ্টার সঙ্গে সাক্ষাত করেছিলেন। তিনি আরো বলেছেন, ইসরাইলের উচিত কুর্দিস্তানকে পৃথক করার পরিকল্পনায় জোরালা সমর্থন দেয়ার পাশাপাশি সেখানকার স্বাধীন সরকারকে মেনে নিতে আমেরিকাকে রাজি করানো। তিনি কুর্দিস্তান এলাকাকে ইরাক থেকে আলাদা করার জন্য মাসুদ বারজানির প্রচেষ্টার কথা উল্লেখ করে বলেছেন, বারজানি মনে করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালে তাদের এই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব।
ইরাকে সংকট শুরু এবং উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের আবির্ভাবের পর ২০১১ সাল থেকে ইরাককে খণ্ডবিখণ্ড করার চেষ্টা চলে আসছে।#
পার্সটুডে/মো. রেজওয়ান হোসেন/১২