গাজায় গোয়েন্দা ড্রোন বিধ্বস্ত হওয়ার কথা স্বীকার করল ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i41520-গাজায়_গোয়েন্দা_ড্রোন_বিধ্বস্ত_হওয়ার_কথা_স্বীকার_করল_ইসরাইল
অধিকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিধ্বস্ত হয়েছে ইহুদিবাদী ইসরাইলের ড্রোন। ইসরাইলি সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে এটি স্বীকার করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৫, ২০১৭ ০৩:৫৬ Asia/Dhaka
  • গাজায় গোয়েন্দা ড্রোন বিধ্বস্ত হওয়ার কথা স্বীকার করল ইসরাইল

অধিকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিধ্বস্ত হয়েছে ইহুদিবাদী ইসরাইলের ড্রোন। ইসরাইলি সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে এটি স্বীকার করা হয়েছে।

এতে বলা হয়েছে, গাজা উপত্যকার দক্ষিণে চালকহীন বিমানটি বিধ্বস্ত হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিধ্বস্ত ড্রোনটি ইহুদিবাদী ইসরাইলের স্কাইলার্ক মডেলের বলেও জানানো হলেও এটি কেন মোতায়েন করা হয়েছিল তা উল্লেখ করা হয়নি।

মে মাসের ২২ তারিখে লেবাননের সংবাদ মাধ্যমে দেশটির ভূখণ্ডের মধ্যে ইহুদিবাদী ইসরাইলের একটি স্কাইলার্ক ড্রোন ধ্বংস হওয়ার খবর প্রকাশিত হয়েছিল। এ ছাড়া, গত মার্চেও একই মডেলের ড্রোন গাজায়ও বিধ্বস্ত হয়েছিল।

কৌশলগত গোয়েন্দা তৎপরতায় ব্যবহার উপযোগী চালকহীন বিমান স্কাইলার্ক নির্মাণ করেছে ইসরাইলের এলিবেত স্টিটেম। ইহুদিবাদী ইসরাইলি সেনাবাহিনীর পদাতিক ইউনিট এটি পরিচালনা করে।

পার্সটুডে/মূসা রেজা/৫