ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টায় জড়িতদের মুণ্ড কেটে ফেলা হবে: এরদোগান
https://parstoday.ir/bn/news/west_asia-i42202-ব্যর্থ_অভ্যুত্থান_প্রচেষ্টায়_জড়িতদের_মুণ্ড_কেটে_ফেলা_হবে_এরদোগান
তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টায় জড়িতদের মুণ্ড কেটে ফেলা হবে। ব্যর্থ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে দেয়া ভাষণে এই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৬, ২০১৭ ০৫:৪৮ Asia/Dhaka
  • ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টায় জড়িতদের মুণ্ড কেটে ফেলা হবে: এরদোগান

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টায় জড়িতদের মুণ্ড কেটে ফেলা হবে। ব্যর্থ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে দেয়া ভাষণে এই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

শনিবারে এক সমাবেশে দেয়া ভাষণে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। তিনি বলেন, তুরস্ক সরকার পুনরায় মৃত্যুদণ্ড চালু করার বিষয়টি নিয়ে গুরুত্বের সঙ্গে ভাবনা-চিন্তা করছে।  প্রথমেই বিশ্বাসঘাতকদের মুণ্ড কেটে ফেলা হবে বলেও এ সময় তিনি ঘোষণা করেন ।

এদিকে, তুরস্কে মৃত্যুদণ্ড পুনরায় চালু করার যে কোনো পদক্ষেপ নেয়া হলে তাতে ইউরোপীয় ইউনিয়নে তুরস্কের অন্তর্ভুক্তির প্রচেষ্টার সমাপ্তি ঘটবে। কয়েক দশক ধরে ইউরোপীয় ইউনিয়নে ঢোকার চেষ্টা করছে তুরস্ক। অবশ্য দেশটিকে ইউরোপীয় ইউনিয়নে নেয়ার জন্য আনুষ্ঠানিক আলোচনা ২০০৫ সাল থেকে শুরু হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৬