সৌদি যুবরাজের সঙ্গে সাক্ষাৎ করলেন ইরাকের শিয়া আলেম মুকতাদা আস-সাদর
https://parstoday.ir/bn/news/west_asia-i43176-সৌদি_যুবরাজের_সঙ্গে_সাক্ষাৎ_করলেন_ইরাকের_শিয়া_আলেম_মুকতাদা_আস_সাদর
ইরাকের প্রখ্যাত শিয়া আলেম সাইয়্যেদ মুকতাদা আস-সাদর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সৌদি আরবে তার বিরল সফরের সময়ে দেশটির যুবরাজের সঙ্গে এ সাক্ষাৎ হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ৩১, ২০১৭ ০৬:২১ Asia/Dhaka
  • সৌদি যুবরাজের সঙ্গে সাক্ষাৎ করলেন ইরাকের শিয়া আলেম মুকতাদা আস-সাদর

ইরাকের প্রখ্যাত শিয়া আলেম সাইয়্যেদ মুকতাদা আস-সাদর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সৌদি আরবে তার বিরল সফরের সময়ে দেশটির যুবরাজের সঙ্গে এ সাক্ষাৎ হয়েছে।

সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, গতকাল লোহিত সাগর তীরবর্তী বন্দর নগরী জেদ্দায় মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন সাদর। এ সময়ে অভিন্ন বিষয়ে আলোচনা করেছেন তারা।

সাদরের দফতর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, আনুষ্ঠানিক আমন্ত্রণে সৌদি সফরে গিয়েছেন সাদর। সৌদিতে পৌঁছানোর পর তাকে স্বাগত জানিয়েছেন দেশটির সাবেক রাষ্ট্রদূত থামার আস-সাবান।

গত মাসে ইরাক ও সৌদি আরব সমন্বয় পরিষদ গঠনের ঘোষণা দিয়েছে। দুই আরব দেশের মধ্যে বিরাজমান টানাপড়েনের অবসান এবং কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে এ পরিষদ গঠন করা হয়।

২৫ বছর পর ২০১৫ সালে ইরাকে পুনরায় দূতাবাস খুলেছে সৌদি আরব। গত ফেব্রুয়ারি মাসে দেশটি সফর করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আবদেল আজ-জুবাইর।#  

পার্সটুডে/মূসা রেজা/৩১