কাতারের এ দাবি যুদ্ধ ঘোষণার শামিল:সৌদি আরব
https://parstoday.ir/bn/news/west_asia-i43182-কাতারের_এ_দাবি_যুদ্ধ_ঘোষণার_শামিল_সৌদি_আরব
সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেছেন, পবিত্র হজের স্থাপনাগুলোকে আন্তর্জাতিকীকরণের দাবির মাধ্যমে কাতার মূলত সৌদি সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তবে দোহা বলছে, তারা এ ধরনের কোনো দাবির কথা কোথাও উল্লেখ করে নি।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুলাই ৩১, ২০১৭ ০৭:৪০ Asia/Dhaka
  • সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের
    সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের

সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেছেন, পবিত্র হজের স্থাপনাগুলোকে আন্তর্জাতিকীকরণের দাবির মাধ্যমে কাতার মূলত সৌদি সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তবে দোহা বলছে, তারা এ ধরনের কোনো দাবির কথা কোথাও উল্লেখ করে নি।

আদেল আল-জুবায়েরের বরাত দিয়ে সৌদি সরকারের মালিকানাধীন আল-আরাবিয়া টেলিভিশন চ্যানেল বলেছে, “পবিত্র স্থাপনাগুলোর আন্তর্জাতিকীকরণের বিষয়ে কাতারের দাবি খুবই ‘আগ্রাসী’ এবং সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল।”

জুবায়ের বলেন, “পবিত্র স্থাপনাগুলোকে আন্তর্জাতিকীকরণের বিষয়ে যারা দাবি তুলবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় জবাব দেয়ার অধিকার রাখি আমরা।”

গত ৫ জুন সৌদি আরব ও তার তিনটি আরব মিত্র দেশ কাতারের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সমর্থন দেয়াসহ বেশ কয়েকটি অভিযোগ এনে দোহার ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে। এরপর থেকে কাতারের বিরুদ্ধে সৌদি নানা অভিযোগ তুলে চলেছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩১