কাতারকে টেক্কা দিতে আমিরাতে তালেবানকে দফতর খুলতে দিতে চেয়েছিল দুবাই
https://parstoday.ir/bn/news/west_asia-i43270-কাতারকে_টেক্কা_দিতে_আমিরাতে_তালেবানকে_দফতর_খুলতে_দিতে_চেয়েছিল_দুবাই
কাতারকে টেক্কা দিতে আফগানিস্তানের তালেবানকে সংযুক্ত আরব আমিরাত দফতর খুলতে দিতে চেয়েছিল দুবাই । সোমবার প্রকাশিত নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ সালে এ চেষ্টা করেছিল আমিরাত।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০১, ২০১৭ ১২:৫০ Asia/Dhaka
  • কাতারকে টেক্কা দিতে আমিরাতে তালেবানকে দফতর খুলতে দিতে চেয়েছিল দুবাই

কাতারকে টেক্কা দিতে আফগানিস্তানের তালেবানকে সংযুক্ত আরব আমিরাত দফতর খুলতে দিতে চেয়েছিল দুবাই । সোমবার প্রকাশিত নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ সালে এ চেষ্টা করেছিল আমিরাত।

আমেরিকায় নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত ইউসেফ আল-কাতিবাসহ দেশটির কূটনীতিবিদদের ফাঁস হয়ে যাওয়া ইমেইলেরভিত্তিতে এ খবর দিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

২০১১ সালের ১২ সেপ্টেম্বরের পাঠানো এক ইমেইলে এ বিষয়ে আমেরিকার ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আমিরাতের কূটনীতিবিদ মোহাম্মদ মাহমুদ আল-খাজা। নিকট প্রাচ্য সংক্রান্ত মার্কিন সহ-পররাষ্ট্রমন্ত্রী জেফরি ফেল্টম্যানের কাছে এ ইমেইল পাঠিয়েছিলেন তিনি।

এ ছাড়া, তালেবানের দফতর দোহাতে হবে বলে সিদ্ধান্ত নেয়ার পর আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ২০১২ সালে আমিরাতের রাষ্ট্রদূতের পাঠানো ইমেইল থেকে এটি জানা গেছে।

পার্সটুডে/মূসা রেজা/১