ইয়েমেনে জাতিসংঘের ত্রাণবাহী বিমানের জ্বালানি আটকে দিয়েছে সৌদি আরব
-
বিধ্বস্ত ইয়েমেন
জাতিসংঘ বলেছে, ইয়েমেনের রাজধানী সানায় ত্রাণ নিয়ে যাওয়ার চেষ্টায় নিয়োজিত বিমানের জ্বালানি সরবরাহ আটকে দিচ্ছে সৌদি আরব।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির কান্ট্রি ডিরেক্টর অউকি লুটসমা বলেছেন, ত্রাণবহনকারী দু’টি বিমান আম্মান এবং জিবুতি থেকে সানায় যায়; কিন্তু জ্বালানির অভাবে এখন বিমান দু’টি ইয়েমেনের রাজধানীতে আটকা পড়ে গেছে।
বিমান দু’টিকে জ্বালানি সরবরাহের জন্য সৌদি জোট এবং ইয়েমেনের হাদি সরকারের কাছ থেকে অনুমতি পেতে সমস্যা হচ্ছে বলে জানান তিনি। এ জ্বালানি ইয়েমেনের বন্দরনগরী এডেনের মাধ্যমে সানায় পাঠাতে হবে। এডেন নিয়ন্ত্রণ করছে রিয়াদ।ইয়েমেনে ত্রাণ তৎপরতায় সৌদি আরব বাধা দিচ্ছে বলে কয়েকবার অভিযোগ উঠেছে।
এদিকে, ইয়েমেনে কলেরার ভয়াবহ প্রকোপ চলছে পাশাপাশি সেখানে ম্যানিনজাইটিসের প্রকোপও দেখা দিয়েছে বলে জানিয়েছেন লুটসমা। ইয়েমেন পরিস্থিতিকে ভয়াবহ উল্লেখ করে তিনি বলেন, দেশটিতে ম্যানিনজাইটিসের কয়েকজন নতুন রোগী পাওয়া গেছে।#
পার্সটুডে/মূসা রেজা/২